একাদশীর জন্য কুরবানি ঈদ উদযাপন পিছিয়ে দিল মুসলিম সম্প্রদায়, কোথায় ঘটল এমন ঘটনা?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  উৎসবের কোলাহলে যখন অনেক সময় বিভেদের সুর শোনা যায় ,তখন মহারাষ্ট্রের পবিত্র তীর্থনগরী পান্ধরপুরে দেখা গেল সম্প্রীতির এক অন্য ছবি ।  ধর্মের গণ্ডি পেরিয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা এবং সহাবস্থানের যে বিরল ছবি এই শহর বারবার তুলে ধরে, এবারও তার ব্যতিক্রম হল না। একাদশীর পবিত্র তিথিতে লাখো ভক্তের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে বুধবার বকরিদ উদযাপন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় মুসলিম সম্প্রদায়। এই সিদ্ধান্তে উঠে এসেছে মানবিকতা, সৌহার্দ্য এবং মহারাষ্ট্রের বহু পুরনো মিলনসংস্কৃতির এক উজ্জ্বল ছবি।

জানা গিয়েছে, এ বছর বকরিদের দিনটি পুরুষোত্তম অধিক মাসের একাদশীর সঙ্গে মিলে যাওয়ায় পান্ধরপুরে ভিড় জমিয়েছেন লক্ষাধিক ওয়ারকারি ও ভিট্ঠল ভক্ত। ভিট্ঠল-রুক্মিণী মন্দিরে দর্শনের জন্য মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তদের কথা মাথায় রেখেই স্থানীয় মুসলিম সমাজ এই সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় মুসলিমদের বক্তব্য, একাদশীর দিন এই শহরে মাংস ভক্ষণ সম্পূর্ণরূপে পরিহার করা হয়। এমন পবিত্র দিনে কোরবানি দেওয়া উপযুক্ত হবে না বলেই তারা মনে করেন। তাঁদের কথায়, “আমরাও ভগবান পাণ্ডুরঙ্গের প্রতি শ্রদ্ধাশীল। লাখো ভক্ত যখন এই তীর্থনগরীতে আসেন, তখন তাঁদের অনুভূতিকে সম্মান জানানো আমাদের কর্তব্য।” শুধু তাই নয়, স্থানীয়দের দাবি, অতীতেও যখনই একাদশী ও ঈদ একই দিনে পড়েছে, তখনই সম্প্রীতির স্বার্থে একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আরও পড়ুনঃজুনেই ATM থেকে তুলতে পারবেন পিএফের টাকা, জানালেন মন্ত্রী

বর্তমানে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় বকরিদকে কেন্দ্র করে উত্তেজনার আবহ তৈরি হলেও পান্ধরপুর যেন সম্প্রীতির এক অন্য বার্তা তুলে ধরেছে। স্থানীয়দের মতে, এই শহরের ঐতিহ্যই হল ধর্মের সীমানা পেরিয়ে সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভক্ত ও সাধারণ মানুষ। তাঁদের মতে, পান্ধরপুরের এই সিদ্ধান্ত আজকের সমাজে শান্তি ও সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।

 

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের

বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে, ভ্রান্ত চিন্তায় আত্মঘাতী গৃহবধূ

থমকে যাওয়া পৌর পরিষেবায় গতি আনতে জেলাশাসকের অফিসে বিশেষ বৈঠক

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

জুনেই ATM থেকে তুলতে পারবেন পিএফের টাকা, জানালেন মন্ত্রী

তীব্র যানজট–পানীয় জলের সংকটে বিপর্যস্ত দার্জিলিং, পর্যটন মরশুমে নাকাল পর্যটকরা

প্রবল ঝড়-বৃষ্টি ধেয়ে আসছে কলকাতা সহ একাধিক জেলায়, জারি লাল ও হলুদ সতর্কতা

‘চোর, চোর’, লক্ষ-লক্ষ টাকা হাতানোর অভিযোগে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি, ইডি অফিসারদের উপরে পাথর বৃষ্টি সিপিআইএম কর্মীদের

ত্বিশা শর্মার শাশুড়ির জামিন বাতিলের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ সিবিআই

হামে শিশু মৃত্যুর ঘটনায় গ্রেফতারি এড়াতে বাংলাদেশ ছেড়ে পালালেন মোল্লা ইউনূস

বাদুড়িয়ায় তৃণমূল চেয়ারম্যানের পাট ক্ষেতে মাটির তলা থেকে উদ্ধার কোটি কোটি টাকা