জুনেই ATM থেকে তুলতে পারবেন পিএফের টাকা, জানালেন মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হঠাৎ প্রয়োজনের মুহূর্তে নিজের উপার্জিত সঞ্চয়ের টাকাই যদি হাতের নাগালে না মেলে, তার থেকে বড় অসুবিধা আর কী হতে পারে। এতদিন প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে কর্মজীবীদের পেরোতে হত জটিল আবেদনপত্র, অফিসে দৌড়ঝাঁপ আর দীর্ঘ প্রতীক্ষার ধাপ। কিন্তু এবার সেই চেনা ছবিতে আসতে চলেছে আমূল বদল। ডিজিটাল ভারতের পথে আরও এক বড় পদক্ষেপ হিসেবে প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থায় যুক্ত হচ্ছে আধুনিক প্রযুক্তির সুবিধা। আগামী জুন মাস থেকেই এটিএম এবং ইউপিআইয়ের মাধ্যমে পিএফের টাকা তোলার সুবিধা চালুর সম্ভাবনার কথা জানানো হয়েছে। ফলে কর্মীদের আর্থিক প্রয়োজন মেটানো হবে আরও সহজ, দ্রুত এবং ঝামেলামুক্ত।

কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য সম্প্রতি জানিয়েছেন, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-কে সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। ‘EPFO 2.0’ এবং ‘Automatic Claim Project’-এর মাধ্যমে দাবি নিষ্পত্তির পুরো প্রক্রিয়াই স্বয়ংক্রিয় করা হবে। এতে আর দীর্ঘ ফর্ম পূরণ বা অফিসে গিয়ে আবেদন করার প্রয়োজন পড়বে না। নতুন এই পরিষেবার আওতায় চালু হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাটবটও। এর মাধ্যমে গ্রাহকরা সহজেই নিজেদের পিএফ ব্যালান্স, সুদের পরিমাণ, কত টাকা তোলা যাবে এবং শেষ কবে টাকা তোলা হয়েছে— এই সমস্ত তথ্য মুহূর্তে জানতে পারবেন। তবে এটিএম থেকে টাকা তুলতে আধার-ভিত্তিক ডিজিটাল যাচাই বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি পুরো টাকা একসঙ্গে তোলা যাবে না। মোট জমার সর্বাধিক ৭৫ শতাংশ পর্যন্ত তোলা সম্ভব হবে। বাকি ২৫ শতাংশ অর্থ বাধ্যতামূলকভাবে অ্যাকাউন্টে রাখতে হবে, যাতে ভবিষ্যতের সঞ্চয় সুরক্ষিত থাকে।

প্রক্রিয়াটি জেনে নিন:
• আধার ও ব্যাংক অ্যাকাউন্ট EPFO-র সঙ্গে লিঙ্ক থাকতে হবে।
• ডিজিটাল যাচাই সম্পন্ন করতে হবে।
• এটিএম বা UPI প্ল্যাটফর্মে লগইন করতে হবে।
• প্রয়োজনীয় পরিমাণ নির্বাচন করে টাকা তোলা যাবে।

• জুন থেকে এটিএম ও ইউপিআইয়ে পিএফ তোলার সম্ভাবনা
• EPFO সম্পূর্ণ ডিজিটাল হচ্ছে
• হোয়াটসঅ্যাপে মিলবে অ্যাকাউন্ট তথ্য
• সর্বাধিক ৭৫% টাকা তোলা যাবে
• ২৫% অর্থ বাধ্যতামূলকভাবে সুরক্ষিত থাকবে
• ঘনঘন টাকা তুললে অবসরকালীন সঞ্চয়ে প্রভাব পড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, পিএফের সবচেয়ে বড় সুবিধা হল দীর্ঘমেয়াদি কম্পাউন্ড ইন্টারেস্ট। তাই ঘনঘন টাকা তুললে অবসরের সময় বড় অঙ্কের সঞ্চয় কমে যেতে পারে।

শাড়ি এনে না দেওয়ায় স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী…শুনলে শিউরে উঠবেন আপনিও

রক্তাক্ত সংসদ অভিযান: গোয়েন্দাদের নজরে বিক্ষোভকারীদের চ্যাট, ‘গোপন’ অ্যাপ

‘দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে’,মমতার হাত ছাড়ার আগে বেনজির আক্রমণ কল্যাণের

ভাঙল ঘুম, ‘আরশোলাদের’ আন্দোলনকে সমর্থন রাজকুমার রাওয়ের

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত কেন্দ্র

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

বিশ্বকাপ শেষ হতেই ২২ বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানলেন জনপ্রিয় গোলরক্ষক

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

NEET মানে Newspaper, বিজেপি সাংসদ রবি কিশনের জ্ঞানের বহরে স্তম্ভিত নেটা নাগরিকরা

ফুটপাতজুড়ে দোকান, পার্কস্ট্রিটে হকারদের সতর্ক করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

সিকিমে টানেল বিপর্যয়ে জলপাইগুড়ির যুবকের মৃত্যু, শোকের ছায়া পরিবারে