বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: উত্তর ২৪ পরগনা জেলা সদর বারাসতে তৈরি হয়েছে মেডিকেল কলেজ হাসপাতাল। আর সেই মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন হাজার হাজার রোগী ছুটে আসেন চিকিৎসার জন্য। রোগীদের ভিড়ে ঠাসা হাসপাতাল চত্বরে গজিয়ে উঠেছে গাঁজা গাছ। বারাসত মেডিকেল কলেজের(Barasat Hospital) সৌন্দর্যায়নের জন্য বানানো বাগানে চাষ হচ্ছে গাজার গাছ। আর সেই চাষের গাঁজার দিকে তাকিয়ে গাজা সেবকেরা বহাল তবিয়তে। কয়েক মাস ধরেই রয়েছে চাষ করা গাঁজা (Ganja)গাছ গুলি। গাছের আয়তন ক্রমশ বৃদ্ধি পেয়েছে।

কিন্তু বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন উদাসীন। তাদের নজরেই পড়েনি গাঁজা চাষের রমরমা ব্যবসা। বারাসত মেডিকেল কলেজে ঢুকতে সুলভ শৌচালয়ের সামনে তৈরি হওয়া সুন্দর বাগানে বহাল তবিয়তে বেরে উঠছে গাঁজা গাছ। যদিও স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে হাসপাতালে চিকিৎসার জন্য আসা মানুষদের অভিযোগ তারাই একাধিকবার নিজেদের তৎপরতায় এই গাঁজা গাছ এখান থেকে তুলে ফেলেছেন। কিন্তু গাঁজা ব্যবসায়ীদের তৎপরতায় ফের গজিয়ে উঠেছে সেই গাছ। যদিও এ বিষয়ে মুখ খুলতে নারাজ হাসপাতাল প্রশাসন ও পুলিশ। কিন্তু সরকারি হাসপাতালের মধ্যে এই ধরনের বেআইনি গাঁজা চাষের সঙ্গে কারা যুক্ত সেই ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন আমজনতা।

বারাসত হাসপাতাল সহ সরকারি হাসপাতাল গুলিতে পরিষেবা সঠিকভাবে যাতে সাধারন মানুষ পায় তার জন্য বিজেপি বিধায়করা বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করছেন। ইতিমধ্যেই বারাসাত বিধানসভার বিজেপি বিধায়ক হাসপাতাল পরিদর্শনে যান। বারাসাত হাসপাতাল চত্বরে থাকা বেআইনি স্টল সরানো নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালে সাধারণ মানুষ যাতে পরিষেবা সঠিকভাবে পায় তার জন্য সুপারকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের

একাদশীর জন্য কুরবানি ঈদ উদযাপন পিছিয়ে দিল মুসলিম সম্প্রদায়, কোথায় ঘটল এমন ঘটনা?

বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে, ভ্রান্ত চিন্তায় আত্মঘাতী গৃহবধূ

থমকে যাওয়া পৌর পরিষেবায় গতি আনতে জেলাশাসকের অফিসে বিশেষ বৈঠক

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

জুনেই ATM থেকে তুলতে পারবেন পিএফের টাকা, জানালেন মন্ত্রী

তীব্র যানজট–পানীয় জলের সংকটে বিপর্যস্ত দার্জিলিং, পর্যটন মরশুমে নাকাল পর্যটকরা

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি, ইডি অফিসারদের উপরে পাথর বৃষ্টি সিপিআইএম কর্মীদের

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

প্রবল ঝড়-বৃষ্টি ধেয়ে আসছে কলকাতা সহ একাধিক জেলায়, জারি লাল ও হলুদ সতর্কতা

ত্বিশা শর্মার শাশুড়ির জামিন বাতিলের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ সিবিআই