নির্মাতাদের সঙ্গে মতবিরোধ, আদৃতের ধারাবাহিকে নায়িকা হচ্ছেন না সুস্মিতা

জানা গিয়েছে, তাঁর লুক সেটও হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তিনি সরে দাঁড়িয়েছেন। তবে নায়ক আদৃতই রায় রয়েছেন। নায়িকা হবেন অন্য কেউ। কিন্তু কেন এই সিদ্ধান্ত নিলেন সুস্মিতা?

Share:

নিজস্ব প্রতিনিধি: কথা ছিল স্টার জলসার নতুন ধারাবাহিকে আদৃত রায়ের সঙ্গে জুটি বাঁধছেন নায়িকা সুস্মিতা দে। যাঁকে এর আগে ‘কথা’, ‘অপরাজিতা অপু’-সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দেখেছেন দর্শকরা। আর ‘মিঠাই’ ধারাবাহিক থেকে দর্শকের নজরে এসেছেন আদৃত, তাই নতুন ধারাবাহিকে তাঁদের জুটির ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা চরমে উঠেছিল। কারণ প্রথমবার তাঁদের জুটি হিসেবে দেখতেন দর্শকরা। কিন্তু সেই গুঁড়ে বালি। সব চূড়ান্ত হওয়ার পরেও এই ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন সুস্মিতা। জানা গিয়েছে, তাঁর লুক সেটও হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তিনি সরে দাঁড়িয়েছেন। তবে নায়ক আদৃতই রায় রয়েছেন। নায়িকা হবেন অন্য কেউ। কিন্তু কেন এই সিদ্ধান্ত নিলেন সুস্মিতা?

ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, ধারাবাহিকের গল্প, লুক নিয়ে নির্মাতাদের সঙ্গে অল্পবিস্তর মতবিরোধ হয়েছে সুস্মিতা। তাঁর পছন্দ হয়নি ধারাবাহিকের কাহিনী। সেই কারণেই নাকি তিনি ধারাবাহিক থেকে সরে গিয়েছেন। তবে এই বিষয়ে কিছু বলতে চাননি অভিনেত্রী। উল্টে তিনি জানিয়েছেন, আপাতত নিজেকে সময় দিচ্ছেন। তাড়াহুড়ো করে আর কাজ করবেন না। নিজেকে পাকাপোক্ত করে নতুন কাজের সিদ্ধান্ত নেবেন তিনি। তাই এই কাজটি ছেড়ে দিয়েছেন তিনি। এদিকে বর্তমানে ওয়েব সিরিজ ‘কুহেলি’-তে দেখা যাচ্ছে সুস্মিতাকে।

এদিকে ‘কথা’ ধারাবাহিকে অভিনেতা সাহেব ভট্টাচার্যের সঙ্গে তাঁর রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। তাঁদের জুটি বেশ পছন্দ করেছেন দর্শকমহল। বাস্তবেও সাহেবের সঙ্গে সুস্মিতাকে নানা ইভেন্টে একসঙ্গে দেখা যায়। তাতেই গুঞ্জন তাঁরা চুটিয়ে প্রেম করছেন। নায়কের জন্মদিনে সুস্মিতার ভালবাসা মাখানো আদুরে শুভেচ্ছা এই জল্পনা আরও উস্কে দিয়েছিল। যদিও এখনও নিজেদের সম্পর্কের বিষয়ে মুখ খোলেননি সাহেব বা সুস্মিতা কেউই। আপাতত বড় পর্দায় কাজের জন্যই উৎসুক অভিনেত্রী। তাই ধারাবাহিক থেকে দূরে রয়েছেন। অন্যদিকে আদৃত রায়কে এর আগে স্টার জলসার ‘মিত্তির বাড়ি’ সিরিয়ালে দেখা গিয়েছিল, কিন্তু মিঠাইয়ের মতো ধারাবাহিকটি তেমন জনপ্রিয়তা পায়নি। তাই অল্প সময় রাজত্ব করেই বন্ধ হয়ে গিয়েছে এই ধারাবাহিক। তাঁকে আবারও ধারাবাহিকে দেখার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা