শিশুদের জন্য লগ্নি অ্যাকাউন্ট চালু, সরকার দিচ্ছে ১৫,০০০ টাকা

Share:

 আন্তর্জাতিক ডেস্ক:  শিশুদের জন্য বিরাট পদক্ষেপ নিল সরকার। ৬ থেকে ১৮ বছর বয়সী শিশুদের জন্য লগ্নি অ্যাকাউন্ট খোলার কথা ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা করেছে তাইওয়ান সরকার। রাষ্ট্রপতি লাই চিং-তে এই ঘোষণা করেছেন। সরকারি এই প্রকল্পের অধীনে, প্রত্যেক শিশুকে  প্রতি মাসে ৫,০০০ তাইওয়ানি ডলার (প্রায় ১৫,০০০ টাকা) ভাতা দেওয়া হবে। জেনে নিন তাইওয়ান সরকার কেন এমন সিদ্ধান্ত নিয়েছে।

ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুসারে, এই উদ্যোগটি রাষ্ট্রপতি লাই চিং-তে এবং তাঁর প্রশাসন কর্তৃক বুধবার ঘোষিত ১৮-দফা নীতি প্যাকেজের একটি অংশ। এই উদ্যোগটির লক্ষ্য হল তাইওয়ানের ক্রমহ্রাসমান জন্মহারের গতিপথ পরিবর্তন পাশাপাশি পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া। তবে, এখন পর্যন্ত তাইওয়ানে এই প্রকল্প শুধুমাত্র নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জন্যই উপলব্ধ ছিল, কিন্তু নতুন এই কর্মসূচির মাধ্যমে ১৮ বছরের বয়সী সকল শিশু সুবিধা পাবেন। প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, এই অর্থের মধ্যে ২,৫০০ তাইওয়ান ডলার সরাসরি ৬ থেকে ১৮ বছর বয়সী শিশুদের জন্য খোলা লগ্নি অ্যাকাউন্টে জমা করা হবে।

আরও পড়ুন:  আর্সেনাল জার্সির পাঞ্জাবি পরে ঈদের নামাজে শামিল হলেন জোহরান মামদানি, জানালেন শুভেচ্ছা

শিশুদের জন্য এই লগ্নি অ্যাকাউন্টগুলো পরিচালনা করার জন্য সরকার পেশাদার লোক নিয়োগ করবে, যা ফান্ড ম্যানেজারদের তত্ত্বাবধানে থাকবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, এই অ্যাকাউন্টগুলো সেই পরিমাণ সুদ দেওয়া হবে যেটা দুই বছরের ফিক্সড ডিপোজিটে দেওয়া হয়। সরকার জানিয়েছে এই পদক্ষেপ শিশুদের ভবিষ্যতের জন্য উপকারী হবে। এই নীতিতে সন্তানসহ পরিবারের জন্য কর সুবিধা এবং মাতৃত্ব, পিতৃত্ব ও বিবাহকালীন ছুটির মেয়াদ বৃদ্ধি অন্তর্ভুক্ত রয়েছে। 

FIFA বিশ্বকাপের বলে এবার দিতে হবে ইলেকট্রিক চার্জ, জেনে নিন এর দুর্দান্ত সব ফিচার

রবিবার ফের ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

নিষেধাজ্ঞা এড়িয়ে অগস্ট থেকে ‘প্রলয়’-এর শুটিং শুরু করতে চলেছেন রণবীর

আর্সেনাল জার্সির পাঞ্জাবি পরে ঈদের নামাজে শামিল হলেন জোহরান মামদানি, জানালেন শুভেচ্ছা

ঈদের দিন বন্দিদের জন্য এলাহি ভোজ, থাকছে পোলাও-আস্ত মুরগির রোস্ট ….

‌ঈদের সকালে ইকোপার্কে ঝালমুড়ি পার্টিতে মাতলেন দিলীপ ঘোষ, কী বললেন মন্ত্রী?‌

মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিচ্ছি, ডিকে শিবকুমারের সঙ্গে প্রাতঃরাশের সময়ে জানালেন সিদ্ধারামাইয়া

আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন কল্যাণ, স্পিকারকে চিঠি কাকলির

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL থেকে মোটা আয়! রয়েছে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, জানেন বৈভব মোট কত টাকার মালিক?

মন্ত্রিসভার সম্প্রসারণে কারা জায়গা পাচ্ছেন?‌ রাজ্যপালের কাছে জমা পড়েছে নাম