আর্সেনাল জার্সির পাঞ্জাবি পরে ঈদের নামাজে শামিল হলেন জোহরান মামদানি, জানালেন শুভেচ্ছা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ঈদের নামাজে সাধারণত ঐতিহ্যবাহী পোশাকেই দেখা যায় মুসলিমদের। তবে এবার সেই চেনা ছবিতে ভিন্ন মাত্রা যোগ করলেন আমেরিকার নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। আর্সেনাল ফুটবল ক্লাবের জার্সি-থিমে বিশেষ কুর্তি পরে ঈদুল আজহার নামাজে অংশ নিয়ে তিনি একদিকে যেমন ফুটবলপ্রেমীদের নজর কেড়েছেন, তেমনই সামাজিক যোগাযোগমাধ্যমেও তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।

বুধবার (২৭ মে) নিউ ইয়র্কের ব্রঙ্কস বরো এলাকায় শত শত মুসলিমদের সঙ্গে ঈদের জামাতে অংশ নেন জোহরান মামদানি। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এই রাজনীতিবিদ বর্তমানে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। ঈদের দিন তিনি আর্সেনালের নীল রঙের অ্যাওয়ে জার্সি থেকে অনুপ্রাণিত একটি লম্বা হাতার কুর্তি পরে নামাজ আদায় করেন। তার এই ব্যতিক্রমী পোশাক মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিশ্বজুড়ে আর্সেনাল সমর্থকদের কাছেও বিষয়টি ছিল বিশেষ আকর্ষণের। কারণ দীর্ঘ ২২ বছর পর চলতি মরশুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। ফলে ক্লাবটির সমর্থকদের আনানন্দের আবহের মধ্যেই মেয়রের এই পোশাক নতুন করে উচ্ছ্বাস তৈরি করেছে।

আরও পড়ুন: IPL থেকে মোটা আয়! রয়েছে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, জানেন বৈভব মোট কত টাকার মালিক?

ঈদের নামাজ শেষে জোহরান মামদানি ইনস্টাগ্রামে নিজের অনুসারীদের উদ্দেশে শুভেচ্ছা বার্তা দেন। সেখানে তিনি বলেন, ইসলামে কুরবানি শুধুমাত্র একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, আত্মত্যাগ ও মানবকল্যাণের শিক্ষা বহন করে। এটি মানবজাতিকে বৃহত্তর কল্যাণের অংশ হতে এবং অভাবী মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে উদ্বুদ্ধ করে। তিনি আরও জানান, নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে পেরে তিনি গর্বিত। শহরের প্রতিটি মানুষের জন্য সাশ্রয়ী জীবনযাত্রা, আবাসন এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে তার প্রশাসন নিরলসভাবে কাজ করছে বলেও জানান তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, নামাজ শেষে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ছবি তুলতেও ব্যস্ত ছিলেন মেয়র। তার এই ফুটবল-প্রেমী ও সংস্কৃতিমনস্ক উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার পোশাককে ‘অন্যতম সেরা একটি ঈদের পোশাক’ বলে প্রশংসা করেছেন। আগামী মাসে আমেরিকা, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হতে চলা ফুটবল বিশ্বকাপের আগে জোহরান মামদানির এই উপস্থিতি যেন ধর্ম, সংস্কৃতি, রাজনীতি এবং ফুটবলের এক অনন্য মেলবন্ধনের ছবি তুলে ধরল।

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

কর্মই ধর্ম, দুই ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার