গরমে অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন আমের ভাপা দই

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমকাল মানেই বাজার ভরে যায় রসালো আমে। ল্যাংড়া, হিমসাগর, ফজলি কিংবা গোলাপখাস, যে কোনও মিষ্টি আম দিয়েই তৈরি করা যায় দারুণ সমস্ত মিষ্টি। যার মধ্যে রয়েছে আমের ভাপা দই। অতিথি আপ্যায়নে শেষ পাতে এই ঠান্ডা মিষ্টি পরিবেশন করলে নিশ্চিত প্রশংসা মিলবে। ভাপা দই এমনিতেই বাঙালির খুব প্রিয় একটি মিষ্টি। আর তার সঙ্গে যদি যোগ হয় পাকা আমের স্বাদ, তাহলে তো কথাই নেই। খুব কম উপকরণে সহজেই বাড়িতে বানানো যায় এই ডেজার্ট।

 উপকরণ 

মিষ্টি পাকা আমের ১ কাপ পাল্প (হিমসাগর বা ল্যাংড়া) 

জল ঝরানো টক দই: ২ কাপ

কনডেন্সড মিল্ক: ১ কাপ বা ২০০ গ্রাম  

আমের ছোট টুকরো, পেস্তা কুচি ও জাফরান সামান্য

পদ্ধতি

প্রথমে একটি পাতলা সুতির কাপড়ে টক দই বেঁধে ঘণ্টা দুয়েক ঝুলিয়ে রাখুন যাতে দইয়ের জল পুরোপুরি ঝরে যায়। এবার মিক্সিতে জল ঝরানো দই, আমের পাল্প এবং কনডেন্সড মিল্ক একসঙ্গে মিশিয়ে ভাল করে ব্লেন্ড করুন। একটি মসৃণ মিশ্রণ তৈরি করে নিন। তারপর একটি স্টিলের টিফিন বক্স বা অ্যালুমিনিয়ামের বাটিতে সামান্য ঘি মাখিয়ে নিন আমের মিশ্রণটি ওই বাটিতে ঢেলে দিন। এবার বাটির মুখটি ফয়েল পেপার বা ঢাকনা দিয়ে শক্ত করে আটকে দিন। এবার কড়াইতে জল গরম করে মাঝে একটি স্ট্যান্ড দিয়ে তার ওপর বাটিটা রেখে ঢাকা দিন। মাঝারি আঁচে ২০-২৫ মিনিট ভাপাতে দিন। হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে ভরে দিন। তারপর শেষ পাতে পরিবেশন করুন আমের ভাপা দই। 

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক