বন্ধ ঘর থেকে উদ্ধার দুই বৃদ্ধার দেহ! কাজে এসে যা দেখলেন পরিচারিকা…

Share:

নিজস্ব প্রতিনিধি: বন্ধ বাড়ির মধ্যে থেকে উদ্ধার দুই বৃদ্ধার দেহ। মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য। দেহ উদ্ধারের পরেই এলাকাজুড়ে ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য। জানা গিয়েছে বাড়ির পরিচারিকা প্রথমে বাড়ি এসে বিষয়টি জানতে পারেন।  খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। 

ঘটনাটি ঘটেছে দিল্লির নিউ রাজেন্দ্র নগরের আর ব্লকে। জানা গিয়েছে দুই বৃদ্ধা একই বাড়িতে থাকতেন। তাদের মধ্যে একজনের বয়স আনুমানিক ৮০ বছর। দুজনের মৃতদেহ বাড়ির বিভিন্ন অংশে পড়ে থাকতে দেখা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর ওই বাড়িতে গত দুদিন ধরে পরিচারিকা কাজে বাড়িতে আসেননি। বৃহস্পতিবার সকালে কাজে এসে ভেতর থেকে তীব্র দুর্গন্ধ পান। বারবার ধাক্কা দেওয়ার পরেও দরজা না খোলায় তাঁর সন্দেহ হয়। তিনি প্রতিবেশীদের খবর দেন। গেট ভেঙে ভেতরে ঢুকে দুই বৃদ্ধাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

আরও পড়ুন: সুইমিংপুলে নামতেই মর্মান্তিক পরিণতি স্কুল ছাত্রের, ব্যাপক চাঞ্চল্য আসানসোলে

পুলিশের অনুমান সম্ভবত দুদিন আগেই তাঁদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে দিল্লি পুলিশ ও একটি ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের মতে, দুজনের শরীরেই কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। পুলিশ আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে । দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হয়ে যাবে।

‘পারভীন বাবির দেহ দাহ করার কেউ ছিল না, শেষ সময় পাশে দাঁড়ান আমার বাবা’, বিস্ফোরক পূজা

আলফানসো না কেশর? গরমের সেরা ম্যাঙ্গো রেসিপির জন্য কোন আম বেছে নেবেন?

স্যান্ডো গেঞ্জি পরিয়ে ও কোমরে দড়ি বেঁধে তণমূল নেতা বনিকে রাস্তায় হাঁটাল পুলিশ

মাঝগঙ্গায় কৃষকদের ডিঙি উল্টে মৃত ২, নিখোঁজ ৫

গরমে শরীর রাখুন ঠান্ডা, চিনি ছাড়াই বানিয়ে ফেলুন তরমুজ পুদিনার স্বাস্থ্যকর জুস

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

গরমে পেট ঠান্ডা রাখতে ও হজম সমস্যা থেকে বাঁচতে বানিয়ে নিন দই লাউ

ট্যাংরায় তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার রাশি রাশি ভোটার ও আধার কার্ড

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

তোলাবাজি, মারধর-সহ একাধিক অভিযোগ, পুলিশের জালে ‘পুষ্পা’ জাহাঙ্গির ঘনিষ্ঠ ইসরাফিল

স্বাদে ও গন্ধে  দুর্দান্ত! ঘরেই বানান রেস্তরাঁ স্টাইল মশলাদার ফিশ কারি

সুইমিংপুলে নামতেই মর্মান্তিক পরিণতি স্কুল ছাত্রের, ব্যাপক চাঞ্চল্য আসানসোলে