‘ঘর পরিষ্কার করতে পারেন না?’, শ্রদ্ধার নাচের ভিডিও নিয়ে হাসাহাসি, কী জবাব নায়িকার?

'ঘর একটু পরিষ্কার-পরিচ্ছন্ন করে ভিডিও ছাড়তে পারেন না?', ট্রোলের জবাব দিলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। কী বললেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ঘর একটু পরিষ্কার-পরিচ্ছন্ন করে ভিডিও ছাড়তে পারেন না?’, ট্রোলের জবাব দিলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। কী বললেন? বর্তমানে সোশ্যাল মিডিয়াই তারকাদের সঙ্গে একমাত্র যোগাযোগ মাধ্যম। তবে সেখানে প্রশংসার থেকে তারকাদের নিয়ে ট্রোলিং, সমালোচনাই বেশি হয়। বুধবার (২৭ মে) রাতে শ্রদ্ধা তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছিলেন। যেখানে তিনি মাইকেল জ্যাকসনের ‘ব্যাড’ গানে তাঁর মনোমুগ্ধকর নাচের ভঙ্গিমা প্রদর্শন করেছেন। যা দেখে মুগ্ধ হয়েছেন অভিনেত্রীর ভক্তরা। যদিও অভিনেত্রী বরাবরই ইনস্টাগ্রামে সক্রিয়। ফলোয়ারস সংখ্যা ৯৩ মিলিয়ন। যা কিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থেকেও বেশি। মাঝে মধ্যেই শ্রদ্ধা কাপুর তাঁর ছেলেমানুষীর নানা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং সেগুলো ভক্তদের বেশ পছন্দেরও। তবে গতকাল ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই শ্রদ্ধা ও রাহুল মোদির সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়েছে।

যাই হোক, ভিডিওতে ‘স্ত্রী’ অভিনেত্রীর নাচের সঙ্গে তাঁর অগোছালো ঘরটিও দেখা গিয়েছে। তা দেখেই একজন ইনস্টা ব্যবহারকারী নায়িকাকে ট্রোল করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, ‘যাঁরই রুম হোক না কেন, অনেক পরিষ্কার করার দরকার আছে।’ এমনি তে তারকারা এসব ট্রোলিং নিয়ে মাথা ঘামান না। কিন্তু এই মন্তব্য শ্রদ্ধার নজর এড়ায়নি। অভিনেত্রী তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম স্টোরিজে মন্তব্যটি শেয়ার করে লিখেছেন, ‘রুম যেমনই হোক না কেন, মন পরিষ্কার থাকা জরুরী।’

অর্থাৎ অভিনেত্রী বুঝিয়ে দিলেন তিনি যেমনই হোন না কেন, তাঁর মন পরিষ্কার। মনে করা হচ্ছে, গতকাল অভিনেত্রীর ভিডিওটি রেকর্ড করেছেন তাঁর গুজব প্রেমিক রাহুল মোদির। তিনি ক্যাপশনে লিখেছিলেন, ‘আপনিও এমন কাউকে খুঁজুন যার সামনে আপনি এভাবে নাচতে পারবেন।’ অর্থাৎ অভিনেত্রী যে তাঁর প্রেমিক রাহুলের জন্যেই এই ক্যাপশনটি লিখেছেন, তা বলার অপেক্ষা রাখে না। ২০২৪ সালের শুরুর দিকে মুম্বইয়ে একটি ডিনার ডেটে শ্রদ্ধা ও রাহুলকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। এরপরে তাঁরা অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের জমকালো প্রাক-বিবাহ অনুষ্ঠানেও একসঙ্গে যোগ দিয়েছিলেন। যদিও অভিনেত্রী তাঁর সম্পর্কের বিষয়ে এখনও কিছু জানাননি। শ্রদ্ধার পেশাগত কাজের প্রসঙ্গে বলতে গেলে, তাঁকে এরপর কিংবদন্তী মারাঠি লোকসংগীত শিল্পী বিঠাবাই নারায়ণগাঁওকরের জীবনের উপর ভিত্তি করে নির্মিত ‘ঈথা’-তে প্রধান চরিত্রে দেখা যাবে। তার লাইনআপে আরও রয়েছে ‘স্ত্রী’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি।

কাজে দেবে না ছাতাও, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী

প্রকাশ্য রাস্তায় দাম্পত্য কলহ, স্ত্রীর হাতে চড় খেয়ে কান্নাকাটি স্বামীর

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস! পুলিশের জালে অভিযুক্ত যুবক

কেরালার বিনোদন পার্কে ভয়াবহ দুর্ঘটনা, চলন্ত রাইড ভেঙে আহত ৫

কেনিয়ার স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় পুড়ে ছাই ১৬ ছাত্রী

‘সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব,’ হুঁশিয়ারি সিদ্দারামাইয়ার

পাহাড়ে পড়ুয়াদের জন্য বিশেষ ট্রেন চালু, যানজট মোকাবিলায় উদ্যোগী ডিএইচআর

৮৮ দিন পর ইরানে ফিরল ইন্টারনেট পরিসেবা, সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা বহাল

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

জয় হিন্দ মেট্রো স্টেশনে বসল ১২ ফুটের ফাইবারের নেতাজি মূর্তি, কার হাতে তৈরি?

রেল প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী, রাজ্যে রেলমন্ত্রী আসার সম্ভাবনা

পুরুষ হয়েও অ্যাকাউন্টে ঢুকত ‘লক্ষ্মীর ভাণ্ডার’-র টাকা, রাকিবুলের পর গ্রেফতার উত্তমকুমার