বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস! পুলিশের জালে অভিযুক্ত যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। পুলিশের হাতে গ্রেফতার দমদম চিড়িয়া মোড় পাইকপাড়ার বাসিন্দা রজত সিং। অভিযুক্ত একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ ও নির্যাতিতার পরিবার সূত্রে খবর, ২০২২ সালে বান্ধবীর বয়ফ্রেন্ডের বন্ধু রজত সিং-এর সঙ্গে পরিচয় হয় নির্যাতিতার। তারপর সেখান থেকে ধীরে ধীরে সম্পর্ক জড়িয়ে পড়ে দু’জন। প্রথমে সব ঠিকভাবে চললেও, পরে সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক করেন রজত। পরে বিয়ে করতে অস্বীকার করেন। ঘটনায় দেড় মাস আগে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। সেই অভিযোগ দায়েরের পর থেকেই অভিযুক্ত পলাতক ছিলেন।
এরপর বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন টিমের সদস্যরা অভিযানে নামেন। গতকাল অর্থাৎ বুধবার (২৭ মে) রাতে অভিযান চালিয়ে কলকাতা থেকে অভিযুক্ত রজত সিংকে হাতেনাতে গ্রেফতার করা হয়। যদিও, ধৃত ওই যুবক পুরো অভিযোগ অস্বীকার করেছে। ধৃতকে বৃহস্পতিবার (২৮ মে) বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে এখনও পর্যন্ত আতঙ্কে রয়েছে নির্যাতিতা ও তাঁর পরিবার। 

‘অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় ফিরে গেলে কোনও মামলা হবে না’, বার্তা অমিত শাহের

বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল, দামোদরের জলে তলিয়ে গেল নাবালক

বাংলায় নতুন বিধায়কদের ১৭৬ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন

‘ঘর পরিষ্কার করতে পারেন না?’, শ্রদ্ধার নাচের ভিডিও নিয়ে হাসাহাসি, কী জবাব নায়িকার?

কাজে দেবে না ছাতাও, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী ও বৃষ্টি

ঘরের ঝগড়া রাস্তায়, দিবালোকে স্ত্রীর হাতে চড় খেয়ে কান্নাকাটি স্বামীর

কেরলমের বিনোদন পার্কে ভয়াবহ দুর্ঘটনা, চলন্ত রাইড ভেঙে আহত ৫

কেনিয়ার স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় পুড়ে ছাই ১৬ ছাত্রী

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস! পুলিশের জালে অভিযুক্ত যুবক

‘সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব,’ হুঁশিয়ারি সিদ্দারামাইয়ার

পাহাড়ে পড়ুয়াদের জন্য বিশেষ ট্রেন চালু, যানজট মোকাবিলায় উদ্যোগী ডিএইচআর