কোচবিহার ক্যানসার হাসপাতালের হাল ফেরাতে চান মিঠুন, সার্কিট হাউসে বৈঠকে বিজেপি নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাম আমলে তৈরি হয়েছিল কোচবিহারের ক্যানসার হাসপাতাল। কিন্তু পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে তার হাল বেহাল হয়ে পড়েছিল। তারপর ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস সরকার। তারা কিছু কাজ করে শুরুতে। তারপর আবার হাসপাতালের হাল বেহাল হয়ে যায়। এবার এই হাসপাতালের হাল ফেরাতে এবং নতুন করে মানুষের চিকিৎসার জন্য গড়ে তুলতে বৈঠক করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আজ, বৃহস্পতিবার কোচবিহারের সার্কিট হাউসে যান মিঠুন। সেখানে দফায় দফায় বৈঠক করেন তিনি।

এদিকে কম খরচে ক্যানসারের চিকিত্‍সার জন্য যাতে কাজ করতে পারে এই হাসপাতাল তার জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলবেন বলেও উপস্থিত কর্তাদের জানিয়ে দেন মিঠুন। রাজ্য সরকার যে সাহায্য দেবে তারপরও যদি বাড়তি কিছু লাগে তার জন্য এই বিজেপি নেতা কথা বলবেন কেন্দ্রের সঙ্গে বলে জানিয়ে দিয়েছেন। আসলে ক্যানসার আক্রান্ত রোগীদের চিকিৎসায় সাহায্য করতেই এমন উদ্যোগ বলে মনে করা হচ্ছে। তরাই–ডুয়ার্স দূর দূরান্ত থেকে এখানে আসেন রোগীরা। কিন্তু গত কয়েক বছর ধরে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে এই চিকিৎসা কেন্দ্র।

অন্যদিকে বামফ্রন্টের জমানায় তা গড়ে উঠলেও তৃণমূল কংগ্রেস সরকারের আমলে তা অধিগ্রহণ করা হয়েছিল। কিন্তু কালের গতিতে সেখানের হাল বেহাল হয়ে যায় বলে অভিযোগ। বিজেপি নেতা তথা বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী কোচবিহারের ক্যানসার হাসপাতালের বেহাল দশা নিয়ে সরব হয়েছেন এবং আজ এই বিষয়ে আলোচনার জন্য কোচবিহার সার্কিট হাউসে উপস্থিত হন। কোচবিহারের সার্কিট হাউসে ক্যানসার হাসপাতালের বর্তমান পরিস্থিতি এবং এটি নিয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে বৈঠক করেন মিঠুন চক্রবর্তী।

তাছাড়া আগে কোচবিহার পরিদর্শনে এসে সেখানকার ক্যানসার হাসপাতালের পরিকাঠামোগত অভাব এবং অনুন্নত দশা দেখে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছিলেন মিঠুন চক্রবর্তী। এবার সেটার হাল ফেরাতে একাধিক পথও আজ দেখান মিঠুন। কোচবিহারে বিজেপির বিভিন্ন সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি মিঠুন স্থানীয় মানুষের স্বাস্থ্য ব্যবস্থার এই জরুরি বিষয়টি নিয়ে সরব হয়েছেন। ইতিমধ্যেই রাজ্যে পালাবদল হতেই আয়ুষ্মান ভারত নিয়ে আসতে চলেছে বিজেপি সরকার। সেখানে এই হাসপাতালের হাল ফিরলে সত্যিই মানুষের উপকার হবে বলে মনে করা হচ্ছে।

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?