RG Kar-এর জরুরি বিভাগে মদ-বিরিয়ানি পার্টি! ভিডিও ভাইরাল গ্রুপ ডি কর্মীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের শিরোনামে আরজি কর। এবার জরুরি বিভাগে মদ-বিরিয়ানি পার্টি গ্রুপ ডি কর্মীর! সমাজমাধ্যমে ছড়িয়েছে পড়েছে সেই ভিডিও। হাসপাতালের ভিতরে মদ্যপানের ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন অনেকে।

ভিডিয়োতে দেখা গিয়েছে, গোলাপি শার্ট পরে চেয়ার বসে এক ব্যক্তি। সামনে রাখা বিরিয়ানি, হাতে মদের গ্লাস। বিরিয়ানি ও মদ দিয়ে চলছে পার্টি। পরবর্তীতে জানা যায়, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি আর জি করের চতুর্থ শ্রেণির কর্মী। তাঁর নাম রঞ্জিত গোঁসাই। অভিযোগ, হাসপাতালের জরুরি বিভাগেই নাকি চলছিল সেই মদ-বিরিয়ানির পার্টি। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল শুরু হয়েছে।  

আরও পড়ুন-এখনই বড় পদক্ষেপ নয়! উস্কানিমূলক পোস্ট বিতর্কে পরমব্রতকে শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল হাই কোর্ট

এই প্রসঙ্গে অভিযুক্ত বলেন, ‘ভিডিওটা হয়তো পুরনো, কেউ এখন হঠাৎ করে সেটা ছড়িয়ে দিয়েছে।‘ যদিও হাসপাতালের তরফে অধ্যক্ষ মানস মুখোপাধ্যায় জানিয়েছেন, অভিযুক্তকে অন্য বিভাগে বদলি করা হয়েছে। অভিযুক্তদের সহকর্মীরা জানান, এই রঞ্জিত গোঁসাই আগে তৃণমূলের কর্মী ছিলেন। তবে রাজ্যে পালাবদল হতেই নিজেকে বিজেপি কর্মী বলে দাবি করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ওই চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে শিয়ালদহ আদালতে সঞ্জয় রায়কে আজীবন কারাবাসের সাজা দেয়৷ সেই সময়েও হাসপাতাল চত্বরে মদ্যপানের অভিযোগ উঠেছিল। দু’বছর পর ফের মদ্যপান ঘটনা সামনে আসতেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির