কুয়েতের দূতাবাসকে ১.৯২ কোটি টাকায় ফ্ল্যাট ভাড়া দিলেন সোনাক্ষী সিনহা

সম্প্রতি সোনাক্ষী সিনহা মুম্বইয়ের বান্দ্রায় অবস্থিত তাঁর বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি কুয়েত দূতাবাসের কাছে এক বছরের জন্য ১.৯২ কোটি টাকায় ভাড়া দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেলিব্রিটিদের সম্পত্তির কোনও হিসেব নেই। একটা কিনছেন তো একটা বেচছেন। কয়েক বছর ধরেই সম্পত্তি কেনা-বেচা করছেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমাররা। এছাড়া সম্পত্তি ভাড়াও দিচ্ছেন কেউ কেউ। সম্প্রতি সোনাক্ষী সিনহা মুম্বইয়ের বান্দ্রায় অবস্থিত তাঁর বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি কুয়েত দূতাবাসের কাছে এক বছরের জন্য ১.৯২ কোটি টাকায় ভাড়া দিয়েছেন। নথি অনুযায়ী, আগামী এক বছর তাঁর এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টটিতে কুয়েতের দূতাবাস ইমাদ আব্দুল আজিজ আল-খারাজ, তাঁর পরিবারের সদস্য এবং কর্মীরা বসবাস করবেন। বান্দ্রা পশ্চিমের ৮১ অরেট নামক একটি ভবনের উপরের তলায় সোনাক্ষীর অ্যাপার্টমেন্টটি অবস্থিত। এটি ৪,৩৫০ বর্গফুটের।

জানা গিয়েছে, সোনাক্ষীর সঙ্গে লেনদেনটি গত ২৫ মে, হয়েছে। যার জন্য ৯৬,০০০ টাকার স্ট্যাম্প ডিউটি ​​ও ১,০০০ টাকার রেজিস্ট্রেশন ফি পরিশোধ করা হয়েছে। নথিপত্র অনুযায়ী, ১২ মাসের মেয়াদের জন্য অ্যাপার্টমেন্টটির মাসিক ভাড়া ১৬ লক্ষ টাকা। আগামী ৭ জুন থেকে কুয়েত দূতাবাস এবং তাঁর পরিবার সেখানে থাকতে শুরু করবেন। আর ২০২৭ সালের ৬ জুন পর্যন্ত সেখানে থাকবেন। অ্যাপার্টমেন্টটি তিনটি পার্কিং স্পেস-সহ লিজ নেওয়া হয়েছে।

এছাড়া এখানে জিমনেসিয়াম, লাইব্রেরি, কনফারেন্স রুম, দুটি সুইমিং পুল (একটি পুরুষদের জন্য এবং একটি মহিলাদের জন্য), হাঁটা ও জগিং করার ট্র্যাক, ব্যাঙ্কোয়েট হল, তিনটি বাগান, যোগা স্টুডিও, ওপেন স্কাই ফিটনেস সেন্টার, বাচ্চাদের খেলাধুলোর জায়গা এবং ক্লাবহাউস সহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে। ভাড়াটিয়ারা কোনও অতিরিক্ত খরচ ছাড়াই এই সুবিধাগুলি ভোগ করতে পারবেন। সোনাক্ষী সিনহা ২০১০ সালে সলমান খানের বিপরীতে ‘দাবাং’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করে ছিলেন। এরপর তিনি ‘রাউডি রাঠোর’, ‘লুটেরা’ ও ‘আকিরা’-র মতো ছবিতে অভিনয় করেছেন। এছাড়াও তিনি ওয়েব সিরিজ সিরিজেও অভিনয় করেছেন।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির