‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে এবার শুরু হল সার্ভিক্যাল ক্যানসারের টিকাকরণ। বিধাননগর হাসপাতালে হাজির হয়ে তা চালু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১৪ বছরের কিশোরীদের বিনামূল্যে দেওয়া হবে এই টিকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কর্মসূচির উদ্বোধন করে জানান, রাজ্যের ২৩৫ স্বাস্থ্যকেন্দ্রে মিলবে এইচপিভি টিকা। আগামীদিনে ৮৮০টি কেন্দ্রে চলবে টিকাকরণ। একইসঙ্গে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্য সরকার।

মহিলাদের জরায়ু মুখের ক্যানসার বা সার্ভাইক্যাল ক্যানসার প্রতিরোধে রাজ্যজুড়ে বিনামূল্যে টিকাকরণ কর্মসূচি আজ, শনিবার থেকে শুরু হল। আজ বিধাননগর হাসপাতালে পৌঁছে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে হাজির ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায় এবং মুখ্যসচিব মনোজ আগরওয়াল। কেন্দ্র–রাজ্যের যৌথ সহায়তায় আজ থেকেই বাংলার জেলায় জেলায় শুরু হয়ে গেল এই টিকাকরণ। রাজ্যে এই টিকাকরণ যজ্ঞ চালাতে কেন্দ্রীয় মন্ত্রী ইতিমধ্যেই ৭ লক্ষ ৭২ হাজার ৬৫০ ডোজ প্রতিষেধক পাঠিয়েছে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

এরপরই জেলা থেকে রেফার রোগ ঠেকাতে বিশেষ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, ‘রোগী রেফারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্য সরকার। দালালচক্র, রেফার রুখতে লাইভ মনিটারিংয়ের ব্যবস্থা করা হবে। জেলা হাসপাতালগুলির উপর নজরদারির জন্য কন্ট্রোল রুম তৈরি হবে। স্বাস্থ্য ভবনে তা করা হবে। যা সাতদিন ২৪ ঘণ্টা চলবে। রোগী রেফারের অভিযোগে ইতিমধ্যেই কলকাতা মেডিক্যাল কলেজের এমএসভিপি’‌র বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। এসএসকেএম হাসপাতালে ১০০টি অতিরিক্ত বেডের ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালগুলির রেফার রোগ রুখতে তৈরি হয়েছে কড়া সমন্বয় সূত্র।’‌

এছাড়া জেলা থেকে রেফার সমস্যা রুখতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানালেন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনা নিয়ে কেউ উদ্বিগ্ন হবেন না। ফর্ম পূরণে বাড়ি গিয়ে সাহায্য করবেন সরকারি আধিকারিকরা বলেও বড় বার্তা দিলেন তিনি। বেসরকারি হাসপাতালগুলিকে কড়া হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌রাজ্য সরকারের থেকে যাঁরা মাত্র ১ টাকায় জমি নিয়েছেন, তাঁদের হাসপাতালের ১৫ শতাংশ বেড সাধারণ মানুষের জন্য তুলে রাখতে হবে। সরকারি হাসপাতালে অতিরিক্ত চাপ হলে, সেখান থেকে রেফার করা রোগীদের ওই বেডগুলিতে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দিতে হবে। ন্যাশনাল হেলথ মিশন পশ্চিমবঙ্গে কার্যকর হবে। এই খাতের জন্য ২১০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে, যার মধ্যে ৫২৭ কোটি টাকা ইতিমধ্যেই রাজ্য পেয়ে গিয়েছে। আয়ুষ্মান ভারতের জন্য এসেছে ৯৭৬ কোটি টাকা। রাজ্যজুড়ে ৪৬৭টি জনৌষধি কেন্দ্র চালানো হবে এবং অমৃত প্রকল্পের মাধ্যমে দুরারোগ্য ব্যাধির ওষুধ মিলবে ভর্তুকি মূল্যে।’‌

আইপিএল জয়ের স্বপ্ন ভাঙতেই হাউমাউ করে কাঁদলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

মাকে হারালেন দক্ষিণের সুপারস্টার অজিথ

২০০ কোটির গণ্ডি পেরিয়েও ধাক্কা! হঠাৎ কেন নবম দিনে কমল ‘দৃশ্যম ৩’-র আয়?

‘এই সরকারকে কোনও দল নিয়ন্ত্রণ করবে না,’ স্পষ্ট বার্তা শমীকের

টলিউডে যেভাবে ‘ভোগান্তির’ স্বীকার হয়েছি, তৃণমূল আমলের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সাংসদ দেব

‘রণবীরদের মতো তারকারা কর্মসংস্থান তৈরি করেন’, FWICE-কে তোপ রাম গোপাল ভার্মার

ব্যক্তিগত হেলিকপ্টারে এসে দলে যোগ দিলেও অনুশীলনে নামলেন না নেইমার

তৃণমূল ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে সোনার খনি! পুলিশের তল্লাশিতে উদ্ধার লক্ষাধিক টাকা

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

বৃষ্টির প্রভাবে নেমেছে পারদ, সপ্তাহান্তে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

ভাঙড়ে নজর দিতে বিভিন্ন থানায় ৬৭ অফিসার, শান্তনু-ঘনিষ্ঠদেরও বদলি করল লালবাজার

খগেশ্বর রায়ের বাড়িতে গেলেন বিজেপি বিধায়ক, শুধুই কি সৌজন্য সাক্ষাৎ?

জমি নিয়ে বিবাদ, একই পরিবারের ৫ সদস্য-সহ ৬ জনকে নৃশংসভাবে খুন