‘তোমাকে খুব মনে পড়ে’, ঋতুপর্ণ ঘোষের প্রয়াণদিবসে আবেগঘন বার্তা ঋতুপর্ণা সেনগুপ্তের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা সিনেমার এক অনন্য নির্মাতা ঋতুপর্ণ ঘোষের প্রয়াণের ১৩ বছর পরও তাঁর স্মৃতি অমলিন। মৃত্যুবার্ষিকীতে প্রিয় ‘ঋতুদা’-কে স্মরণ করে আবেগঘন বার্তা দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বিয়ের দিনের বিশেষ স্মৃতি থেকে শুরু করে পরিচালক-বন্ধুর সঙ্গে কাটানো নানা মুহূর্তের কথা তুলে ধরে শ্রদ্ধা ও ভালোবাসা জানালেন তিনি।

২০১৩ সালের ৩০মে তাঁর সেই আকস্মিক অভিসারে চলে যাওয়ায় আজও উত্তর খুঁজে ফেরে গোটা টলিউড। সিনেদর্শককে উপহার দেওয়ার জন্য আরও কত মণি-মাণিক্য বাকি ছিল তাঁর। তবে ঋতু যায়, ঋতু ফিরে আসে সকলের মনে, আবেগে। মৃত্যুর এতগুলো বছর পরে আজও সমুজ্জ্বল তিনি। ঋতুপর্ণ ঘোষের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন শব্দরাজিতে শ্রদ্ধাজ্ঞাপন ঋতুপর্ণা সেনগুপ্তের। অভিনেত্রী ও পরিচালকের সম্পর্ক কখনও শুধুই পেশাগত ছিল না। ঋতুপর্ণ ঘোষ ছিলেন ঋতুপর্ণার জীবনের এক অত্যন্ত কাছের মানুষ। বন্ধু, পথপ্রদর্শক এবং অভিভাবকের মতোই পাশে ছিলেন তিনি। সেই কারণেই আজও তাঁর চলে যাওয়ার শূন্যতা অনুভব করেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের দিনের একটি পুরনো ছবি ভাগ করে নিয়েছেন ঋতুপর্ণা। সেই ছবির সঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর বিয়ের আমন্ত্রণপত্রের ভাষা লিখেছিলেন ঋতুপর্ণ ঘোষ নিজে। শুধু তাই নয়, বিয়ের দিন বেনারসির পাড়ের সঙ্গে মিলিয়ে নিজের হাতে অভিনেত্রীর কপালে চন্দনের নকশাও এঁকে দিয়েছিলেন তিনি। সেই সাজেই কনেবেশে ছাঁদনাতলায় বসেছিলেন ঋতুপর্ণা। অভিনেত্রী আরও স্মরণ করেছেন ২০১৩ সালের সেই কালো দিনটিকে। ঋতুপর্ণ ঘোষের নিথর দেহের সামনে বসে শেষবারের মতো তাঁকে সাজিয়ে দিয়েছিলেন তিনি। যত্ন করে পাগড়ি পরিয়ে দিয়েছিলেন প্রিয় মানুষটিকে। সেই স্মৃতি আজও তাড়া করে ফেরে অভিনেত্রীকে।

আরও পড়ুন: ২০০ কোটির গণ্ডি পেরিয়েও ধাক্কা! হঠাৎ কেন নবম দিনে কমল ‘দৃশ্যম ৩’-র আয়?

সোশ্যাল মিডিয়ায় ঋতুপর্ণা লিখেছেন, “বহু বছর পেরিয়ে গিয়েছে, তবুও তোমার উপস্থিতি আজও আমাদের অনুপ্রাণিত করে। তোমার কথাগুলো আজও আমাদের অন্তরে অনুরণিত হয় এবং তোমার সৃষ্টি আজও আমাদের সাংস্কৃতিক জগৎকে আলোকিত করে চলেছে। তোমাকে খুব মনে পড়ছে। তোমার গল্পগুলো আজও বেঁচে রয়েছে, আর ঠিক তেমনই বেঁচে আছে সেই অগণিত স্মৃতি, যা তুমি আমাদের উপহার দিয়েছ।” উল্লেখ্য, ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘দহন’ এবং ‘উৎসব’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। যদিও ‘চোখের বালি’ ছবির প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন, পরে সেই চরিত্রে অভিনয় করেন ঐশ্বর্য রাই বচ্চন। এরপরও ঋতুপর্ণাকে নিয়ে আরও দুটি ছবি করার পরিকল্পনা করেছিলেন পরিচালক। চিত্রনাট্যের প্রাথমিক কাজও সম্পন্ন হয়েছিল। কিন্তু ঋতুপর্ণ ঘোষের অকালপ্রয়াণে সেই স্বপ্ন আর বাস্তবের মুখ দেখেনি। সেই আক্ষেপ আজও রয়ে গেছে অভিনেত্রীর মনে। 

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা