২০০ কোটির গণ্ডি পেরিয়েও ধাক্কা! হঠাৎ কেন নবম দিনে কমল ‘দৃশ্যম ৩’-র আয়?

Share:

নিজস্ব প্রতিনিধি: মালায়ালাম সিনেমার ইতিহাসে আরও এক বড় সাফল্যের সাক্ষী হলো মোহনলাল অভিনীত ‘দৃশ্যম ৩’। মুক্তির মাত্র ৯ দিনের মধ্যেই ছবিটি বিশ্বব্যাপী ২০০ কোটির গণ্ডি পেরিয়ে গেছে। তবে এই সাফল্যের মাঝেই নবম দিনে বক্স অফিস আয়ে কিছুটা ভাটা পড়েছে, যা নিয়ে দর্শক ও ট্রেড বিশ্লেষকদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

প্রাথমিক হিসাব অনুযায়ী, মুক্তির নবম দিনে ‘দৃশ্যম ৩’ ভারতে প্রায় ৪.৩০ কোটি টাকা নেট সংগ্রহ করেছে। আগের দিন ছবিটির আয় ছিল ৬.৬৫ কোটি টাকা, ফলে একদিনের ব্যবধানে প্রায় ৩৫ শতাংশ আয় কমেছে। তবুও সিনেমা হলগুলোতে ছবিটির দর্শক টান এখনও উল্লেখযোগ্য, বিশেষ করে কেরলে। ছবিটির আয়ের প্রধান উৎস এখনও মালায়ালাম Box Office Collection থেকে । নবম দিনে ১,৮২৬টি শো থেকে প্রায় ৪ কোটি টাকা সংগ্রহ করেছে এটি। গড় দর্শক উপস্থিতি ছিল প্রায় ৪২ শতাংশ। অন্যদিকে, ডাবিং গুলোর মধ্যে তেলুগু থেকে ১৫ লক্ষ, তামিল থেকে ১০ লক্ষ এবং কন্নড় থেকে ৫ লক্ষ টাকা আয় করেছে।   

সব মিলিয়ে ‘দৃশ্যম ৩’-র ভারতীয় গ্রস কালেকশন পৌঁছেছে ১০০.০৮ কোটিতে। একই সঙ্গে ভারতের মোট নেট আয় দাঁড়িয়েছে ৮৬.২৫ কোটি টাকা। বিদেশের বাজারেও ছবিটির সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। নবম দিনে আন্তর্জাতিক বাজার থেকে আরও ৬ কোটি টাকা সংগ্রহ করেছে সিনেমাটি। ফলে বিদেশে মোট আয় বেড়ে দাঁড়িয়েছে ১০৯ কোটি টাকায়। দেশ ও বিদেশের আয় মিলিয়ে ‘দৃশ্যম ৩’-র মোট বিশ্বব্যাপী গ্রস কালেকশন বর্তমানে ২০৯.০৮ কোটি টাকা, যা ২০২৬ সালের অন্যতম বড় মলয়ালম ব্লকবাস্টার হিসেবে ছবিটিকে প্রতিষ্ঠিত করেছে।

আরও পড়ুন: টলিউডে যেভাবে ‘ভোগান্তির’ স্বীকার হয়েছি, তৃণমূল আমলের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সাংসদ দেব

বর্তমানে ২০২৬ সালের সর্বাধিক আয়কারী মলয়ালম ছবির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘দৃশ্যম ৩’। প্রথম স্থানে রয়েছে ‘ভাঝা ২: বায়োপিক অব আ বিলিয়ন ব্রোস’, যার বিশ্বব্যাপী আয় ২৩৫.২৬ কোটি টাকা। এছাড়াও ‘আডু ৩’, ‘প্যাট্রিয়ট’, ‘অথিরাড়ি’ এবং ‘ভারতনাট্যম ২ মোহিনিয়াট্টম’-র মতো একাধিক ছবির আয় ইতিমধ্যেই ছাড়িয়ে গেছে এই থ্রিলার। উল্লেখ্য, মুক্তির প্রথম দিনেই ১৫.৮৫ কোটি টাকা আয় করে দুর্দান্ত সূচনা করেছিল ‘দৃশ্যম ৩’। প্রথম চার দিনে ছবিটির নেট সংগ্রহ পৌঁছেছিল ৫৪.৪৫ কোটিতে এবং প্রথম সপ্তাহ শেষ করেছিল ৮১.৯৫ কোটি টাকা নেট আয়ের মাধ্যমে। এখন দেখার বিষয়, দ্বিতীয় সপ্তাহে গতি কিছুটা কমলেও ছবিটি শেষ পর্যন্ত কত দূর যেতে পারে।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?