কর্পোরেট চাকরি ছেড়ে অটো চালক, বদলে গেল তরুণীর জীবন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এসি-ঘেরা কর্পোরেট অফিস, ল্যাপটপের স্ক্রিনে সারাদিনের ব্যস্ততা, মোটা বেতনের চাকরি, বাইরে থেকে দেখলে যেন নিখুঁত সাফল্যের গল্প। কিন্তু সেই ঝকঝকে জীবনের আড়ালেই কখনও কখনও জমে ওঠে অবসাদ, ক্লান্তি আর নিঃশব্দ মানসিক চাপ। আর যখন কাজের সাফল্যও শান্তি এনে দিতে পারে না, তখন অনেকেই খুঁজে নেন অন্য পথ। ঠিক তেমনই সমাজের চেনা সাফল্যের সংজ্ঞাকে বদলে দিয়ে এক তরুণী ছেড়ে দিয়েছেন আইটি সেক্টরের চাকরি, হাতে তুলে নিয়েছেন অটো-রিকশার স্টিয়ারিং। অবাক করা হলেও, আজ মাসে প্রায় ৬০ হাজার টাকা আয় করে নিজের শর্তে জীবন কাটিয়ে তিনি অনেক বেশি সুখী ও স্বস্তিতে।

সূত্রের খবর, দীর্ঘদিন আইটি সেক্টরে কাজ করার সময় অতিরিক্ত কাজের চাপ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য হারিয়ে ফেলছিলেন ওই তরুণী। নিয়মিত দীর্ঘ অফিস আওয়ার, নিরন্তর মিটিং এবং কাজের চাপ তাঁর মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে শুরু করে। শেষ পর্যন্ত সবকিছু ভেবে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। এরপরই নিজের সময় অনুযায়ী কাজ করার সুযোগ খুঁজতে অটো-রিকশা চালানো শুরু করেন। প্রথমে তার এই সিদ্ধান্তে অনেকেই অবাক হলেও, বর্তমানে সেটিই তার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত বলে মনে করছেন তিনি। অটো চালিয়ে এখন মাসে প্রায় ৬০ হাজার টাকা আয় করছেন এবং নিজের সময় নিজের মতো করে পরিচালনা করতে পারছেন। তার এই কাহিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। অনেকে তাঁর সাহসী সিদ্ধান্তের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ১৮ বছর আইটি সেক্টরে কাজ করেও এখনও তিনি অবিরাম মিটিং, দীর্ঘ ফোনকল আর রাতভর কাজ সামলাচ্ছেন।

View this post on Instagram

 

A post shared by Dr. Nezrin Midhlaj / Entrepreneur / Global Speaker (@dr.nezrin_midhlaj)

আবার কেউ মন্তব্য করেছেন, নিশ্চয়ই দীর্ঘদিনের চাকরিজীবনে তিনি ভালো সঞ্চয় করেছেন বলেই এমন সিদ্ধান্ত নিতে পেরেছেন। তবে বেশিরভাগেরই মত, অর্থের চেয়ে জীবনের শান্তি ও মানসিক স্বস্তিই শেষ পর্যন্ত বেশি মূল্যবান। তাঁর এই গল্প যেন নতুন করে মনে করিয়ে দিচ্ছে সাফল্যের সংজ্ঞা সবার কাছে এক নয়; অনেক সময় সুখী থাকাই সবচেয়ে বড় অর্জন।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান