মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্যাতিত দলীয় কর্মীদের দেখতে গিয়ে শনিবার (৩০ মে) বিকেলে সোনারপুরে উন্মত্ত জনতার হাতে বেধড়ক মারধর খেয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল ইএম বাইপাসের ধারে অ্যাপলো হাসপাতালে। কিন্তু সেখানে অসুস্থ অভিষেকের ঠিকমতো চিকি‍ৎসা হয়নি অভিযোগ তুলে মিন্টো পার্কের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিন ইএম বাইপাসের ধারের হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার সময়ে ক্ষুব্ধ কণ্ঠে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা এখান থেকে শিফ্‌ট করছি। এখানে চিকি‍ৎসকরা ট্রিটমেন্ট করছেন না। ওপর থেকে বলে দিয়েছে ট্রিটমেন্ট না করতে। তাই অন্য হাসপাতালে যাচ্ছি।’

এদিন বিকালে সোনারপুরে নির্যাতিত কর্মীদের দেখতে গিয়ে আক্রান্ত হন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে লক্ষ্য করে মারা হয় কিল-চড়- ঘুষি-লাথি। ডিমও ছোঁড়া হয়। কোনও ক্রমে মাথায় হেলমেট পরিয়ে নির্যাতিত তৃণমূল কর্মীদের বাড়িতে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে কর্মীদের সঙ্গে কথা বলে বের হওয়ার পর ফের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উপরে হামলা চলে। আহত অবস্থায় অভিষেককে নিয়ে আসা হয় ই এম বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। কিন্তু দীর্ঘক্ষণ বসিয়ে রাখলেও তাঁর চিকি‍ৎসা হয়নি বলে অভিযোগ করেন অভিষেকের সঙ্গীরা। ওই খবর পেয়েই কালীঘাটের বাড়ি থেকে রওনা হয়ে হাসপাতালে পৌঁছান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়।

মমতার পাশাপাশি হাসপাতালে পৌঁছে যান শোভন চট্টোপাধ্যায় এবং সাংসদ ডেরেক ও’ব্রায়েনও। অভিষেকের সঙ্গে কথা বলে তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেন মমতা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘অভিষেককে আমরা এখান থেকে শিফ্‌ট করছি। এখানে ট্রিটমেন্ট হচ্ছে না।  ওপর থেকে বলে দিয়েছে ট্রিটমেন্ট না করতে।’

এদিকে অভিষেকের উপরে হামলার নিন্দায় সরব হয়েছে কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং আম আদমি পার্টি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ঘটনার নিন্দা করে বলেছেন, ‘বাংলায় বদলার রাজনীতি শুরু হয়েছে। বিরোধী দলের এত বড় এক নেতাকে নিরাপত্তা না দেওয়া লজ্জার। হেনস্থা করার উদ্দেশেই নিরাপত্তা কমানো হয়েছে।’ সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব এবং আম আদমি পার্টির জাতীয় সমন্বয়ক অরবিন্দ কেজরিওয়ালও ঘটনার নিন্দায় সরব হয়েছেন।

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?