মাতৃবিয়োগ অজিথের, গুজব প্রেমিকা তৃষাকে নিয়ে শোকার্ত বন্ধুর বাড়িতে গেলেন বিজয়

গুজব প্রেমিকা তৃষা কৃষ্ণনকে নিয়ে তামিল সুপারস্টার অজিত কুমারের মায়ের শেষকৃত্য অনুষ্ঠানে গেলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: গুজব প্রেমিকা তৃষা কৃষ্ণনকে নিয়ে তামিল সুপারস্টার অজিথ কুমারের মায়ের শেষকৃত্য অনুষ্ঠানে গেলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়। যা আবারও তাঁদের প্রেমের জল্পনা উস্কে দিয়েছে। শনিবার (৩০ মে) অজিথের মা মোহিনী মণি পরলোকগমন করেছেন। অভিনেতার মায়ের মৃত্যু গোটা তামিল ইন্ডাস্ট্রি এবং রাজনৈতিক মহলকে শোকস্তব্ধ করেছে। খবর পেয়ে গতকাল রাতেই তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী তথা সুপারস্টার বিজয় অজিথের বাসভবনে যান, আবেগঘন মুহূর্তে সহকর্মী অজিথকে সান্ত্বনা দেন। বিজয়ের সঙ্গে তাঁর চর্চিত প্রেমিকা তৃষাকেও দেখা যায়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আবারও তাঁদের প্রেমের গুঞ্জন জোরালো করেছে। যদিও গতকাল অজিতের মাকে শেষ বিদায় জানাতে অনেক তারকাই তাঁর বাসভবনে গিয়েছিলেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, অজিথের শোকাহত পরিবারকে সমবেদনা জানাচ্ছেন বিজয়। তাঁর পাশে কালো পোশাকে দাঁড়িয়ে আছেন তৃষা। কঠিন মুহূর্তে তাঁরা অজিথের পরিবারের সঙ্গে সময় কাটান। অর্থাৎ বিজয় যেখানেই যাচ্ছেন তাঁর সঙ্গে সঙ্গে তৃষাকে দেখা যাচ্ছে। যদিও মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই বিজয়ের সঙ্গে তৃষার প্রেমের গুজব চলছে। এমনটাও গুজব যে, বিজয়ের ২৭ বছরের সংসার ভাঙছে তৃষার জন্যেই। ডিভোর্সের আবেদনে বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম এমনটাই ইঙ্গিত করেছেন। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি। এছাড়া তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের দিনে তিরুমালা তিরূপতিতে পুজো দিতে গিয়েছিলেন তৃষা। অনেকের ধারনা ছিল অভিনেত্রী বিজয় এবং তাঁর দলের জন্যে প্রার্থনা করতেই সেখানে গিয়েছিলেন। এছাড়া মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ অনুষ্ঠানেও তাঁর বাবা-মায়ের সঙ্গে দর্শকাসনের প্রথম সারিতে দেখা যায় তৃষাকে।

 

যেখানে বিজয়ের স্ত্রী এবং সন্তানদের দেখা যায়নি। এছাড়া একাধিক ইভেন্টেও তৃষা-বিজয়কে একত্রে দেখা গিয়েছে। যার ফলে অভিনেত্রীর সঙ্গে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর প্রেমের জল্পনা আরও জোরালো হয়েছে। যদিও এই বিষয়ে এখনও কেউই মুখ খোলেননি। এদিকে গতকাল বার্ধক্যজনিত স্বাস্থ্য সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অজিথ কুমারের মা মোহিনী মণি পরলোকগমন করেছেন। আর তাঁর মাকে শেষ শ্রদ্ধা জানাতে বিজয়ের অজিথের বাড়িতে যাওয়ার বিষয়টি নেটমহলের বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে। ভক্তরা বিজয়ের প্রশংসা করে বলেছেন যে, ব্যক্তিগত ক্ষতির মুহূর্তগুলি প্রায়শই পেশাগত প্রতিদ্বন্দ্বিতা এবং জনমতকে ছাপিয়ে যায়।

বর্ষায় থাবা বসাচ্ছে ডেঙ্গু ও লেপ্টোস্পাইরোসিস-সহ ১০টি রোগ, সতর্কবার্তা বিশেষজ্ঞদের

আজ নির্জলা একাদশী, ভুলেও ৫ টি কাজ করবেন না, নয়তো ঘোর বিপদ…

পরিবারে চরম বিপদ, কোনও তৈরি কাজ থমকে যাবে, জানুন লক্ষ্মীবারের রাশিফল

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা