নদীতে ডুবন্ত নাবালিকাকে বাঁচাতে ঝাঁপ দিলেন পাঁচজন, সবার সলিল সমাধি

Share:

নিজস্ব প্রতিনিধি: এক হৃদয়বিদারক ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। নদীতে পড়ে যাওয়া নাবালিকাকে বাঁচাতে পরপর ঝাঁপ দেন পাঁচ ব্যক্তি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে উদ্ধার অভিযানে নেমে তাঁরা সকলেই নদীর স্রোতে তলিয়ে যান। আশ্চর্যজনকভাবে শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যায় ওই নাবালিকা। আকস্মিক এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

শনিবার (৩০ মে) ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক নাবালিকা তুঙ্গভদ্রা নদীতে পিছলে পড়ে গেলে তাকে উদ্ধারের জন্য পাঁচজন নদীতে ঝাঁপ দেন। পুলিশ জানিয়েছে, যারা উদ্ধার করতে নদীতে ঝাঁপ দিয়েছিলেন তাঁদের সকলের নদীতে ডুবে মৃত্যু হয়েছে। অন্যদিকে নাবালিকাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতরা পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা ছিলেন। জানা গিয়েছে, ঘটনার দিন বিকেলে নদীর তীরে জনসমাগম বেশ ভালই ছিল। সেই সময়ে এক নাবালিকা নদীর  ধারে দাঁড়িয়ে তার পা পরিষ্কার করছিল। তখনই সে ভারসাম্য হারিয়ে পা পিছলে নদীতে পড়ে যায় এবং প্রবল স্রোতে ভেসে যায়। নদীতে মেয়েটিকে ভাসতে দেখে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। তারপরেই সকলকে হতবাক করে  পরপর  পাঁচ জন নিজেদের জীবনের কথা না ভেবেই নাবালিকাকে উদ্ধারে নদীতে ঝাঁপ দেন। তারপরই  একজনকে বাঁচাতে প্রাণ দেন পাঁচ জন।  

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

নাবালিকাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেওয়া  পাঁচজন নিজেদের জীবন রক্ষা করতে ব্যর্থ হন। নাবালিকাকে বাঁচানো গেলেও নদীর স্রোতে পাঁচজন তলিয়ে যান। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের গ্রাম থেকে স্থানীয়রা নদীর তীরে ভিড় জমান। একজনের পরিবারে হাসি ফুটলেও পাঁচ জনের পরিবারে নেমে আসে গভীর শোকের ছায়া। খবর পাওয়ামাত্রই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার পর এসডিআরএফকে ডাকা হয়। নদীতে তলিয়ে যাওয়া ব্যক্তিদের খুঁজে বের করতে নদীতে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

ম্যাট্রিমোনিয়াল অ্যাপে প্রতারণা! বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ

তোলাবাজির অভিযোগে প্রয়াগরাজে আটক বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক

ফাঙ্কি জুতো পরে ট্রোলড শিল্পা শেট্টী! অভিনেত্রীর ফ্যাশন সেন্স নিয়ে হাসাহাসি নেটদুনিয়ায়

আম তো অনেক খেয়েছেন, এবার একটু নতুন স্বাদের পোলাও খেয়ে দেখুন

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

একঘেয়ে পদ খেয়ে অরুচি? জাপানি পদ্ধতিতে বানান বেকড চিকেন কাৎসু

চন্দ্রকোনায় কাটমানির বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডার, গ্রেফতার তৃণমূল নেতা

দেশের নতুন সেনা সর্বাধিনায়ক হলেন জেনারেল সুব্রমণি, জেনে নিন তাঁর পরিচয়

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

নদীতে ডুবন্ত নাবালিকাকে বাঁচাতে ঝাঁপ দিলেন পাঁচজন, সবার সলিল সমাধি

কৃষিজমিতে মিষ্টি আঙুর চাষ করে নজির গড়লেন দেগঙ্গার কৃষক

একধাক্কায় কমল সোনা ও রুপোর দাম, দেখে নিন এক নজরে