রেস্তরাঁ নয়, ঘরেই বানান মশলাদার পনির টাকো, জমে যাবে বিকেলের আড্ডা

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন কিছু খেতে ভালবাসেন? তাহলে ইন্দো-মেক্সিকান ফিউশনের এই পনির টাকো অবশ্যই ট্রাই করতে পারেন। মশলাদার, টক আর ক্রিমি স্বাদের অনন্য মেলবন্ধন মুহূর্তেই মন জয় করবে। বিকেলের জলখাবার কিংবা হালকা ডিনারের জন্য এটি একেবারে পারফেক্ট।

পনির স্টাফিংয়ের জন্য প্রয়োজন:

* ১ কাপ কিউব করে কাটা পনির
* ১টি লাল বেল পেপার
* ১টি ক্যাপসিকাম
* ১টি হলুদ বেল পেপার
* ২ টেবিল চামচ টাকো সিজনিং
* ২ টেবিল চামচ লেবুর রস
* ২ টেবিল চামচ জল
* স্বাদমতো লবণ

ক্রিমি চাটনির জন্য:

* ১ কাপ প্লেইন গ্রিক ইয়োগার্ট
* আধা কাপ কুচি করা ধনেপাতা
* ২টি কাঁচালঙ্কা
* ২ কোয়া রসুন
* স্বাদমতো লবণ

প্রণালী

প্রথমে একটি বড় বাটিতে তেল, লেবুর রস, টাকো সিজনিং এবং সামান্য জল দিয়ে ভালোভাবে মিশিয়ে মেরিনেড তৈরি করুন। এরপর পনির ও সবজি কিউবগুলো সেই মেরিনেট করুন। প্রতিটি টুকরো যেন ভালভাবে মশলায় মাখানো থাকে। তারপর অন্তত এক ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। এক ঘণ্টা পরে একটি স্কিলেট বা ফ্রাইং প্যান গরম করে সামান্য তেল স্প্রে করুন। মেরিনেট করা পনির ও সবজির মিশ্রণ এক স্তরে ছড়িয়ে দিন। মাঝারি-উচ্চ আঁচে ৪-৫ মিনিট রান্না করুন, যতক্ষণ না পনির হালকা বাদামি রং ধারণ করছে এবং সবজিগুলো নরম হলেও ক্রাঞ্চি থাকে।

এবার চাটনি তৈরির জন্য গ্রিক ইয়োগার্ট, ধনেপাতা, কাঁচালঙ্কা, রসুন ও লবণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। রুটিগুলো মাইক্রোওয়েভে বা গ্যাসের আঁচে হালকা গরম করে নিন। প্রতিটি রুটির উপর পনির-সবজির স্টাফিং দিয়ে তার উপর ক্রিমি চাটনি ছড়িয়ে দিন। ব্যস, তৈরি সুস্বাদু পনির টাকো। পরিবার বা বন্ধুদের সঙ্গে উপভোগ করুন এই সহজ অথচ লোভনীয় ফিউশন রেসিপি।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন