সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোমবার রাজ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হতে চলেছে। রবিবার বিকেলে এক্স হ্যান্ডেলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, আগামীকাল পশ্চিমবঙ্গের জনগণের রায় নির্বাচিত রাষ্ট্রবাদী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রীসভা গঠন হতে চলেছে। মন্ত্রিসভা সম্প্রসারণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের ৩৫ জন মন্ত্রী সকাল ১১ টায় লোকপাল ভবনে শপথ (Oath)গ্রহণ করবেন।

মোট ৩৫ জন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল আরএন রবি। এর আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ পাঁচজন বিধায়ক ও মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনীয়া ও ক্ষুদিরাম টুডু।

এদিকে সোমবার যারা শপথ নিতে পারেন সেই সম্ভাব্য পূর্ণ তালিকায় রয়েছেন শংকর ঘোষ, মনোজ ওরাওঁ ,জগন্নাথ চট্টোপাধ্যায় , শারদ্বত মুখোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, দুধকুমার মণ্ডল, তাপস রায় , অর্জুন সিং,দীপক বর্মন, গৌরীশংকর ঘোষ, কল্যাণ চক্রবর্তী, অরূপ কুমার দাস, অজয় কুমার পোদ্দার।গত ৯ মে রবীন্দ্রজয়ন্তীর দিন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর সঙ্গে আরও ৫জন বিজেপি বিধায়ক মন্ত্রিপদে শপথ নিয়েছিলেন। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendea Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Sha) উপস্থিত ছিলেন।

তাঁদের উপস্থিতিতে উত্তরবঙ্গ থেকে ২জন এবং দক্ষিণবঙ্গ থেকে ৩জনকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়। তাঁদের মধ্যে যেমন আদিবাসী মুখ স্থান পেয়েছে, তেমনি মতুয়া, রাজবংশী এলাকার বিধায়কও মন্ত্রিসভায় সুযোগ পেয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সেই পাঁচ সদস্যের মন্ত্রিসভার এবার আরো ৩৫ জন শপথ নিচ্ছেন। রাজ্যে মন্ত্রীর সংখ্যা বেড়ে হচ্ছে ৪০।

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর