প্রয়াত নন্দলাল বসুর নাতি

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত হলেন নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে রবিবার (৩১ মে) দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সোমবার (১ জুন) সকাল ৭ টা ১৫ মিনিট নাগাদ সেখানেই হৃদরোগ আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। সুপ্রবুদ্ধর প্রয়াণে শান্তিনিকেতনে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে বিশিষ্টজন ও স্থানীয় বাসিন্দারা শোকপ্রকাশ করেছেন।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত স্নেহধন্য ছিলেন প্রখ্যাত শিল্পী নন্দলাল বসু, তাঁর তত্ত্বাবধানে বিশ্বভারতীতে কলাভবন গড়ে উঠেছিল ৷ নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন। নন্দলাল–কন্যা যমুনা সেন তাঁর মা। ১৯৫৪–এ কবি প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী পাঠভবন থেকে মাধ্যমিক পাশ করেন সুপ্রবুদ্ধ সেন। বিশ্বভারতীতে পড়াশোনা শেষ করে ডিভিসি–র উচ্চপদে চাকরি করেছেন। অবসরের পরে ১৯৯৬ থেকে পাকাপাকি ভাবে শান্তিনিকেতনের পৈতৃক বাড়িতে বাস করছেন।কর্মসূত্রে বাইরে থাকায় 2002 সালের ভোটার তালিকায় তাঁদের নাম ছিল না৷

আরও পড়ুন-শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

এরপর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) সময় নন্দলাল বসুর নাতির নাম ও তাঁর পরিবারের নাম বাদ যায়। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইবুনালে বিচারের পরে তাঁর পরিবারের নাম ভোটার তালিকায় ওঠে। ভোটের দিনও নানা টালবাহানা হলেও  তিনি সপরিবার ভোট দিতে পারেন।

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের