চাকদহে অনলাইন বেটিং চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ৯ অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল-এর মেগা ফাইনালের উত্তেজনাকে কাজে লাগিয়ে রমরমিয়ে চলছিল অনলাইন বেটিং চক্র। কিন্তু শেষরক্ষা হল না। রবিবার (৩১ মে) রাতে  গোপন খবরের ভিত্তিতে এই চক্রের সঙ্গে জড়িত ৯ জনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, ধৃতরা হল ​আকাশ সর্দার, রাজীব সাধুখাঁ, ​শুভজিৎ সরকার, সুজন পাল, ​শুভ সরকার, বিশ্বজিৎ দাস, প্রশান্ত সরকার, সুজিত পাল, দেবাশিস ঘোষ। ধৃতদের বাড়ি নদিয়ার শিমুরালি, কালিবাজার, রসুল্লাপুর এলাকায়। ​ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার চাকদহে।

পুলিশ সূত্রে খবর, তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১২টি মোবাইল ফোন এবং ১টি ট্যাব। এগুলি বেটিং বা জুয়ার বোর্ডে বাজি ধরার কাজে ব্যবহার করা হচ্ছিল। তদন্তে উঠে এসেছে,  চাকদহের একটি বাড়িতে বসেই এই অবৈধ বেটিং চক্র চালানো হচ্ছিল।

আরও পড়ুন-প্যাকেট ছিঁড়তেই আইসক্রিম থেকে বেরোচ্ছে পোকা! শিশুর অভিযোগে তোলপাড় নেটদুনিয়া

আইপিএল ফাইনালের আবহকে কাজে লাগিয়ে এই চক্রটি কত বড় জাল বিস্তার করেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। সোমবার (১ জুন) ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে চাকদহ থানা থেকে কল্যাণী মহকুমা আদালতে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা।

গুজরাত টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে আইপিএল ফাইনাল জিতে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (IPL 2026 Final)। ২০২৫ সালে প্রথম আইপিএল জয়ের স্বাদ পায় তারা। তারপর আবার ২০২৬ সালে আইপিএল ট্রফি জয়। আর আইপিএল-এর মেগা ফাইনালের দিনেই বড়সড় বেটিং চক্রের পর্দাফাঁস হয়।

‘সারাদিন ভাবতাম আমার দ্বারা কিছু হবে না’, তবে কী জাতীয় পুরস্কারই বদলে দিল দিব্যার জীবন?

বাবার রেখে যাওয়া কাজ সম্পূর্ণ করতে চান, মন্ত্রী পদে শপথ নিয়ে জানালেন সুমনা

হাকিমপুর চেক পোস্টে ৫০ জন অনুপ্রবেশকারী দেশে ফেরার অপেক্ষায়

প্যাকেট ছিঁড়তেই আইসক্রিম থেকে বেরোচ্ছে পোকা! শিশুর অভিযোগে তোলপাড় নেটদুনিয়া

RCB-র জয়ে আবেগময় মুহূর্ত, বিরাটের কপালে অনুষ্কার ভালবাসার চুম্বন, ছবি ভাইরাল

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

তারেকের মন্ত্রিসভা ছাড়লেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

পিতৃস্নেহ, মেয়ের জুতোর ফিতে বেঁধে দিলেন গম্ভীর

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

চাকদহে অনলাইন বেটিং চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ৯ অভিযুক্ত

ভারতে ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচারের অধিকার পেল জি এন্টারটেইনমেন্ট

আবাস যোজনায় কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল মেম্বারের বাড়ির সামনে বিক্ষোভ গ্রামবাসীদের