আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি, জাঙ্গিপাড়ায় গ্রেফতার তৃণমূল কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি: আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজির অভিযোগ। জাঙ্গিপাড়ায় গ্রেফতার একশ দিনের কাজের সুপার ভাইসার তৃণমূল কর্মী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তৃণমূল কর্মীর নাম হাবিবুর রহমান। ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের বাকচা গ্রামের বাসিন্দা। অভিযোগ, আবাস যোজনা ঘর পাইয়ে দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে মোট ৬০ হাজার টাকা তোলা তুলেছিলেন তিনি। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠছিল। বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে উপভোক্তাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ সামনে আসে। অভিযোগকারীদের দাবি, সরকারি সুবিধা পাওয়ার জন্য সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ দাবি করা হত। এই অভিযোগের ভিত্তিতে জাঙ্গিপাড়া থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়। মামলার তদন্ত চলাকালীন পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

আরও পড়ুন-কাটমানির টাকা ফেরত চেয়ে পড়ল পোস্টার,গৌড়বঙ্গ হকার্স কর্ণার বাজারে চাঞ্চল্য

অন্যদিকে, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয় উত্তরপাড়া শ্রীরামপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কৌশিক দাস। এছাড়া, অনিরুদ্ধ বাগ ও বলবির সিং নামের দুই তৃণমূল কর্মীকেও গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা জানাইপুরের এক ব্যক্তিকে ভয় দেখিয়ে তোলাবাজি করায় অভিযুক্তরা। কৌশিক দাসের বিরুদ্ধে আগেও এলাকায় বিভিন্ন দুর্নীতিমূলক কাজের অভিযোগ ছিল। এবার সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গতকাল অর্থাৎ সোমবার (১জুন) রাতে কানাইপুর এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। মঙ্গলবার ধৃতদের শ্রীরামপুর আদালতে পেশ করা হয়।

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

কাটমানির টাকা ফেরত চেয়ে পড়ল পোস্টার,গৌড়বঙ্গ হকার্স কর্নারে চাঞ্চল্য

পিচ বানানোর সময় ভারসাম্য হারিয়ে রোলারের নীচে, অকালে শেষ ১৫ বছরের ক্রিকেটারের জীবন

‘খেলা হবে’, ইঙ্গিতপূর্ণ পোস্ট রাজ্যের মন্ত্রী তাপস রায়ের

সমাজমাধ্যমে কটাক্ষের পরেই ভারতীয় দলে আকিব নবি, বোর্ডের বড় ঘোষণায় জল্পনা

ফের আইনি বিপাকে বাদশা, সিল করা হল গায়কের চণ্ডীগড়ের নাইটক্লাব, কী অভিযোগ?

তৃণমূলের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ, বিক্ষোভে উত্তাল সন্দেশখালি

ফের বাড়ল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের লেটেস্ট দর

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি, জাঙ্গিপাড়ায় গ্রেফতার তৃণমূল কর্মী

চলতি বছরে কবে থেকে বর্ষা, জানিয়ে দিল আইএমডি

বিশ্বকাপ চলাকালীন হোটেলের ২০২ নম্বর রুমে থাকবেন মেসি, কারণ‌ জানেন?