‘টাকা দিয়ে অযোগ্যরা কাজ পেয়েছেন’, টলিউডে শুরু হচ্ছে SIR, বড় ঘোষণা পাপিয়ার

বুধবার (৩ জুন) টলিউডের টেকনিশিয়ান স্টুডিওতে কলাকুশলীদের সঙ্গে বিশেষ বৈঠক ছিল পাপিয়া অধিকারীর। সেখানেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের ঘোষণা করলেন বিজেপি বিধায়ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্তমিত ‘বিশ্বাস ব্রাদার্স’। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে টালিগঞ্জে হেরেছে অরুপ বিশ্বাস। একই আসন থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছেন প্রবীণ অভিনেত্রী পাপিয়া অধিকারী। যা মুছে দিয়েছে দীর্ঘ দুই দশক ধরে টলিউডে রাজত্ব করা স্বরূপ বিশ্বাস এবং ফেডারেশন সংগঠনের অস্তিত্বকে। বুধবার (৩ জুন) টলিউডের টেকনিশিয়ান স্টুডিওতে কলাকুশলীদের সঙ্গে বিশেষ বৈঠক ছিল পাপিয়া অধিকারীর। সেখানেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের ঘোষণা করলেন বিজেপি বিধায়ক। ছাব্বিশের ভোটে তৃণমূলের পরাজয়ের পর ফেডারেশন সভাপতি স্বরূপের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠছিল। এদিন বৈঠক থেকে স্বরূপ বিশ্বাসের ক্ষমতার কবরে শেষ পেরেক পুঁতলেন পাপিয়া।

বৈঠকে বললেন, এবার থেকে ডবল ইঞ্জিন সরকারের সহায়তায় দিল্লির ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স কনফেডারেশনের আওতাভুক্ত হবেন টলিউডের সমস্ত কলাকুশলী। দুর্নীতিমুক্ত টলিউড গড়ার লক্ষ্যে এই সিদ্ধান্থ নেওয়া হয়েছে। একই ভাবে আর থাকবে না ২৬ টি গিল্ড। তিন থেকে চারটি কমিটি থাকবে। পরিচালক, ক্যামেরা, প্রোডাকশন ম্যানেজার এবং শিল্প নির্দেশনা বিভাগ। শেষ বিভাগটি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের অনুরোধে গঠন করা হয়েছে। এদিন সকালে গিল্ডের মুখপাত্রদের সঙ্গেও বৈঠক করেছেন পাপিয়া। যেখানে উপস্থিত ছিলেন, প্রযোজক অশোক ধনুকা, পরিচালক অতনু বসু, অভিনেত্রী কাঞ্চনা মিত্র, মুমতাজ, মৌবনি সরকার-সহ মোট ৩৫ জন।

আরও পড়ুনঃ আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

বৈঠকে অভিনেত্রী তথা বিজেপি বিধায়ক সকলকে আশ্বাস দিয়েছেন যে, এবার থেকে টলিউডে সবাই কাজ পাবেন। যোগ্যতার ভিত্তিতে সবাইকে কাজ দেওয়া হবে। মতবিরোধ থাকলেও কাউকে ব্যান বা নিষিদ্ধ করা হবেনা। শুটিং বন্ধ করা যাবে না। কলাকুশলীদের পাশাপাশি তাঁদের পরিবারেরও স্বাস্থ্য পরিষেবার দায়িত্ব নেবে কনফেডারেশন। কাটমানি যাতে কেউ না নিতে পারেন, সেই দিকে নজর রাখা হবে। ফেডারেশন ও গিল্ডের বেশ কিছু সদস্যদের বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ রয়েছে। তবে তাদের বিরুদ্ধে কোনও প্রশাসিক ব্যবস্থা নেওয়া হবেনা। বদলে ‘ডি কিউব’ ব্যবহার করা হবে। সেই নীতির মাধ্যমে অভিযুক্তদের সনাক্ত করা হবে। এরপর তাঁদের ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দেওয়া হবে। যদিও ‘ডি কিউব’-এ বেশি জনকে সনাক্ত করা যায়না। পাশাপাশি ফিল্ম ইন্ডাস্ট্রির দুর্নীতি মুছে ফেলতে SIR প্রক্রিয়া চালু হবে। অনেক অযোগ্য মানুষ ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়েছেন। টাকা দিয়ে কাজ পেয়েছেন। বহিরাগতরা ইন্ডাস্ট্রির উপার্জন নষ্ট করতে পারবে না। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তাদের বিরুদ্ধে যেসব কাগজ জমা পড়েছে, সেগুলি এখনও পর্যন্ত প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়নি, তাদেরও বিদায় জানানো হবে। ফিরিয়ে আনা হবে, ইন্ডাস্ট্রি থেকে বাদ পড়া সেই সকল পরিচালক প্রযোজকদের।

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?