আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

উচ্চশিক্ষিত নারীদের আধ্যাত্মিকতার মায়াজালে ফাঁসিয়ে ধর্ষণ এবং ব্ল্যাকমেল করার অভিযোগে গ্রেফতার হলেন ২৯ বছর বয়সী এক আইআইটি গ্র্যাজুয়েট।

Share:

নিজস্ব প্রতিনিধি: উচ্চশিক্ষিত নারীদের আধ্যাত্মিকতার মায়াজালে ফাঁসিয়ে ধর্ষণ এবং ব্ল্যাকমেল করার অভিযোগে গ্রেফতার হলেন ২৯ বছর বয়সী এক আইআইটি যুবক। অভিযুক্ত, ওড়িশার বাসিন্দা। নাম অভিষেক মিশ্র। ২০২১ সালে আইআইটি রুরকি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেছেন। ওই যুবক ‘আদিকর্তা নারায়ণ দাস’ নামের আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে চারবছর ধরে মথুরার রাধাকুঞ্জ এলাকায় বসবাস করতেন। আর গোপনে মহিলাদের সঙ্গে কুকর্ম করে বেড়াতেন। অবশেষে ছত্তিশগড়ের এক তরুণীর দায়ের করা আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে বিষয়টি সামনে আসে। এবং পুলিশ তাঁকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে ধর্ষণের একটি মামলা দায়ের করেছে।

জানা গিয়েছে, নিজের পরিচিতি বাড়ানোর জন্য ‘রাধা কৃপা অমৃতা’ নামে একটি ইউটিউব চ্যানেল চালু করেছিলেন যুবক। যেখানে তিনি হিন্দি এবং ইংরেজি ভাষায় ধর্ম নিয়ে নানারকম উপদেশ দিতেন। তাঁর এই ভিডিওগুলো দেখে উচ্চশিক্ষিত মহিলারা, বিশেষ করে বড় কোম্পানির ইঞ্জিনিয়ার ও কর্মীরা আকৃষ্ট হতেন। এরপর তিনি ওই মহিলাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতেন। ধীরে ধীরে তাদেরকে পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাঁর সঙ্গে থাকতে রাজি করাতেন। এই ভাবে তিনি প্রায় ২৪ জন মহিলাকে তাঁর সঙ্গে মথুরার বাসভবনে থাকতে রাজি করিয়ে ছিলেন।

মহিলারা তাঁর প্রেমে পড়লে তিনি আটটি শাস্ত্রীয় হিন্দু বিবাহ পদ্ধতির অন্যতম ‘গন্ধর্ব বিবাহ’-এর প্রস্তাব দিতেন। এর পরে তাঁরা সম্মতি দিলেই প্রসাদের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে তাঁদের যৌন নির্যাতন করতেন তিনি। সেগুলো ক্যামেরায় রেকর্ড করতেন। তাঁর মোবাইল ফোন থেকে নারীদের অশ্লীল ছবি ও ভিডিও উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ, ওই সমস্ত ভিডিও দেখিয়ে তরুণীদের পরিবারকে ব্ল্যাকমেল করতেন তিনি। লাখ লাখ টাকা অর্থ আদায় করতেন। গ্রেফতারের আগেও এক তরুণীকে পরিবার তাঁকে নিতে মথুরায় এসেছিল। কিন্তু অভিযুক্ত আধ্যাত্মিক গুরু হট্টগোল সৃষ্টি করে তাঁদের আটকে দেয়। তাঁর নিজের মাও তাঁর সঙ্গে থাকতেন, ছেলের আচরণের কারণে অবশেষে সেই বাড়ি ছেড়ে চলে যান। বিষয়টি এখন তদন্তাধীন।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান