মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

বলিউডে ফের খুশির খবর! মা হতে চলেছেন বিতর্কিত 'দ্য কেরালা স্টোরি'-খ্যাত অভিনেত্রী আদা শর্মা। কী ভাবছেন তো, অভিনেত্রীর বিয়ে কবে হল?

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ফের খুশির খবর! মা হতে চলেছেন বিতর্কিত ‘দ্য কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা। কী ভাবছেন তো, অভিনেত্রীর বিয়ে কবে হল? আবার প্রেগনেন্ট? তবে কী তিনি বিয়ের আগে মা হবেন? তাঁর প্রেমিকের নাম কী? অযথা চিন্তা করবেন না, এর মধ্যেই রয়েছে টুইস্ট। বছর কয়েক আগে বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’-তে অভিনয় করে আলোচনায় এসেছিলেন আদা শর্মা। বলিউডের অন্যান্য অভিনেত্রীদের থেকে একটি অন্যরকম জীবনযাপন করতে ভালবাসেন তিনি। নিজের ব্যক্তিগত জীবন কখনই লাইমলাইটে আনেননি। কিন্তু বুধবার একটি ভিডিও শেয়ার করে নিজের জীবনের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা দিলেন অভিনেত্রী। যদিও অভিনেত্রীর ভিডিওটি প্রকাশ্যে আসা মাত্রই সোশ্যাল মিডিয়ায় তাণ্ডব শুরু হয়েছে। আবার অনেকে তাঁকে অভিনন্দন জানাতে শুরু করেছেন। তবে ঘাবড়ানোর কিছু হয়নি।

ভিডিওর শুরুতেই অভিনেত্রী বলেছেন, ‘আমি মা হতে চলেছি। সৎ মা।’ এরপর তিনি তাঁর অনুসারী রাসেল এবং তাঁর স্ত্রীর সঙ্গে আলাপ করিয়ে দেন। যারা কিনা আদতে দুটি পাখি কাক। রাসেল কাকের স্ত্রী বাচ্চার জন্ম দিতে চলেছে। সেই বাচ্চাটির সৎ মা হওয়ার দাবি করেছেন আদা। অভিনেত্রীর এই মজা করার ধরণ ভক্তদের মন জয় করে নিয়েছে। ভিডিওতে অভিনেত্রী রাসেল কাকটির বাসাও দেখিয়েছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘আমি মা হতে চলেছি। বাচ্চার কী নাম রাখা যায়?’ ভিডিওটি ভাইরাল হতেই অনেকেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন। আবার কেউ তাঁকে বাচ্চার নামের জন্যে তাঁকে গুগলের সাহায্য নিতে বলেছেন।

 

উল্লেখ্য, আদা শর্মা শুধু হিন্দি নয়, তিনি তেলুগু, তামিল এবং কন্নড় সহ একাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি একটি তামিল-ব্রাহ্মণ পরিবারের মেয়ে। তার বাবা মার্চেন্ট নেভিতে কর্মরত ছিলেন এবং তাঁর মা একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী। আদা ২০০৮ সালের হরর চলচ্চিত্র ‘১৯২০’-এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন, যা তাঁকে ব্যাপক পরিচিতি এনে দিয়েছিল। এরপর তিনি ‘হাসি তো ফাসি’, ‘কমান্ডো ২’ এবং ‘কমান্ডো ৩’-এর মতো একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। কিন্তু তিনি ‘দ্য কেরালা স্টোরি’ চলচ্চিত্রটির মাধ্যমে কর্মজীবনে বড় সাফল্য লাভ করেছেন।

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ

অজান্তে নর্দমায় পা, পাঁকে তলিয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য লিলুয়ায়

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও

৬১-তে তৃতীয় বিয়ে, আগামী মাসেই প্রেমিকা গৌরীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন আমির

শ্লীলতাহানি ও ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার