অজান্তে নর্দমায় পা, পাঁকে তলিয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য লিলুয়ায়

মর্মান্তিক ঘটনা! নর্দমার পাঁকে তলিয়ে নিখোঁজ ১৫ বছরের কিশোর। ঘটনাটি হাওড়ার লিলুয়ায় ঘটেছে। জানা গিয়েছে, তাঁর খোঁজে সকাল থেকেই বিপর্যয় মোকাবিলা দফতর ও পুলিশ তল্লাশি চালাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! নর্দমার পাঁকে তলিয়ে নিখোঁজ ১৫ বছরের কিশোর। ঘটনাটি হাওড়ার লিলুয়ায় ঘটেছে। জানা গিয়েছে, তাঁর খোঁজে সকাল থেকেই বিপর্যয় মোকাবিলা দফতর ও পুলিশ তল্লাশি চালাচ্ছে। এখনও খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় সূত্রের খবর, বুধবার (৩ জুন) সকালে হাওড়ার লিলুয়া থানার বেলগাছিয়া ভাগাড় এলাকায় অভিষেক রাও নামের ওই কিশোর বন্ধুদের সঙ্গে একটা জায়গায় বসে গল্প করছিল। সাড়ে ৯ টায় বাড়ি ফেরার সময় পা পিছলে একটি গভীর গর্তে পড়ে যায় সে। তখনই তলিয়ে যায়।

ঘটনাটি দেখা মাত্রই স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধারের জন্যে ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু তা বিফলে যায়। খবর পেয়ে লিলুয়া থানার পুলিশ ঘটনাস্থলে যান। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা ছেলেটির উদ্ধার-অভিযান শুরু করেছেন। কিন্তু এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছেলেটির কোনও খোঁজ মেলেনি। ২০১২ সালে ১২ মার্চ বেলগাছিয়া পাম্পিং স্টেশনের জলের পাইপ ফেটে যাওয়ার ফলে ওই এলাকায় বড় বিপর্যয় ঘটেছিল। যার ফলে হাওড়া এলাকায় জল সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়েছিল। সেই সময় জানা গিয়েছিল, ওই ভাঙাচোরা পাম্পিং স্টেশনের নিচে একটি ড্রেন রয়েছে।

আরও পড়ুনঃ শ্লীলতাহানি ও ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

এখন আশঙ্কা, ওই কিশোর সেই ড্রেনের পাঁকেই তলিয়ে গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শনে রয়েছেন জেলা পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। বিপর্যয়ের মোকাবিলা বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় কিশোরকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। এদিকে নিজের এলাকার এই ভয়াবহ ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়েছেন শিবপুরের বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষও। ছেলেটির পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

শ্রীকৃষ্ণের ১৬,১০৮টি বিয়ে! জন্মাষ্টমীতে জানুন আসল সত্য

ডিজিটাল পেমেন্টে বিপ্লব! মেটার হাত ধরে হোয়াটসঅ্যাপেই মেটানো যাবে বিল

রান্নাঘরের ৩ জিনিসেই কাটবে বাড়ির ‘নেগেটিভিটি’! বাস্তু মেনে কী করবেন জেনে নিন-

জানেন কেন হোটেলের ঘরে থাকে না দেওয়াল ঘড়ি? কারণ শুনলে অবাক হবেন

৬ নভেম্বর পর্যন্ত সৌভাগ্যের ছোঁয়া, সাফল্যের শিখরে পৌঁছবেন ৫ রাশির জাতকরা

রাতারাতি বদলে যেতে পারে ভাগ্য! বুধের ভদ্র রাজযোগে কপাল খুলবে এই ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: জন্মাষ্টমীতে সন্তানের থেকে সুখবর, হঠাৎ অর্থপ্রাপ্তি, চট করে মাথা গরম করবেন না..

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?