নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?

Share:

নিজস্ব প্রতিনিধি: সাঁতার শরীরচর্চার অন্যতম সেরা উপায় হলেও জলাশয়ে থাকা ক্লোরিন ত্বক ও চুলের জন্য সমস্যার  অন্যতম কারণ হতে পারে। দীর্ঘ সময় ক্লোরিনযুক্ত জলে থাকার ফলে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়, যার ফলে ত্বকে শুষ্কতা,  চুলকানি, রুক্ষতা দেখা দিতে পারে। তাই নিয়মিত যারা সাঁতার কাটেন এমন ব্যক্তিদের জন্য বিশেষ স্কিন ও হেয়ার কেয়ার রুটিন মেনে চলার পরামর্শ দিচ্ছেন ত্বক বিশেষজ্ঞরা। সাঁতারে নামার আগেই কিছু প্রস্তুতি নেওয়া জরুরি। প্রথমেই পরিষ্কার জলে শরীর ও চুল ভিজিয়ে নেওয়া উচিত। এতে ত্বক ও চুল অতিরিক্ত ক্লোরিন শোষণ করতে পারে না। পাশাপাশি ওয়াটার রেসিস্ট্যান্ট সানস্ক্রিন বা হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বকের উপর একটি সুরক্ষামূলক স্তর তৈরি হয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সাঁতার একটি উপকারী ব্যায়াম হলেও ত্বক ও চুলের সঠিক পরিচর্যা না করলে ক্লোরিনের প্রভাব দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে। কয়েকটি সহজ অভ্যাস মেনে চললেই সুস্থ ত্বক ও সুন্দর চুল বজায় রেখে সাঁতার উপভোগ করা সম্ভব। সাঁতার শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব স্নান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, ত্বক ও চুলে ক্লোরিন দীর্ঘক্ষণ লেগে থাকলে তা আরও বেশি ক্ষতি করতে পারে। তাই পুল থেকে বেরিয়েই পরিষ্কার জলে শরীর ধুয়ে ফেলা এবং মৃদু, সুগন্ধিবিহীন ক্লিনজার ব্যবহার করা উচিত। চুলের সুরক্ষার জন্য সুইমিং ক্যাপ ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে রং করা বা শুষ্ক চুলের ক্ষেত্রে ক্লোরিনের ক্ষতিকর প্রভাব কমাতে এটি কার্যকর হতে পারে।

ত্বক বিশেষজ্ঞদের মতে, যাদের একজিমা, ডার্মাটাইটিস বা অন্য কোনও ত্বকের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে ক্লোরিন উপসর্গ আরও বাড়িয়ে দিতে পারে। তাই সাঁতার কাটার আগে ও পরে অতিরিক্ত যত্ন নেওয়া এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সাঁতারের আগে ও পরে ত্বক সামান্য ভেজা থাকতেই ময়েশ্চারাইজার লাগানো ভালো। সিরামাইড, হায়ালোরোনিক অ্যাসিড বা গ্লিসারিনসমৃদ্ধ ময়েশ্চারাইজার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং ক্ষতিগ্রস্ত স্কিন ব্যারিয়ার পুনর্গঠনে ভূমিকা রাখতে পারে। চুলের ক্ষেত্রেও সাঁতারের পর শ্যাম্পু ও লিভ ইন কন্ডিশনার ব্যবহার করা জরুরি। এতে চুলে জমে থাকা ক্লোরিন দূর হয় এবং শুষ্কতা কমে যায় ।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত