কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: ওয়াটার মেট্রো প্রকল্পে যুক্ত হচ্ছে কলকাতা। এই প্রকল্পে ১৮ তম শহর হিসেবে যুক্ত হতে চলেছে কলকাতা। নবান্ন থেকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, দেশের ১৭ টি জায়গায় ওয়াটার মেট্রো রয়েছে। সেই তালিকাতে এবার জুড়তে চলেছে কলকাতা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের মধ্যে একাধিক বিষয়ে বৈঠক হয়েছে। সেখানে বিনিয়োগের কথাও আলোচনা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। 

তিনি আরও বলেছেন, তাজপুরে গভীর সমুদ্রবন্দর তৈরি করা সম্ভব নয়। রাজ্য সরকার তার বিকল্প পরিকল্পনা করেছে। তাজপুর থেকে ১০ কিলোমিটার দূরে দাদনপাত্রবারে ১৭০০ একর জমি দেওয়া হয়েছে। সেই জমি নিয়ে কাজ এগোবে। পাশাপাশি সাগর মেলা নিয়েও তিনি কথা বলেছেন। তাঁর কথায়, সাগরমালা ২ প্রকল্পে যুক্ত হবে রাজ্য। গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক করার প্রস্তুতি শুরু হয়েছে। বাগবাজার, আহিরীটোলা সহ ছটি ঘাটের সংস্কার করার কাজ হবে। কপিলমুনি আশ্রমের সংলগ্ন বিচ আরও উন্নত করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও হাজির ছিলেন কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং পদস্থ কর্তারা।  

এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, দুর্গাপুজোর আগে বাগবাজার, আহিরীটোলা, বাবুঘাট, রামকৃষ্ণ ঘাট, মালদা ঘাটের মতো ছটি ঘাটের উন্নয়ন হবে।  এখন পরিবহণ ও শিপিং বিভাগ একসঙ্গে কাজ করবে। ভবিষ্যতে আলাদা শিপিং বিভাগের ভাবনা চিন্তা করা হবে। বন্দর এলাকায় অবৈধ কাজ বন্ধ করতে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রথমে কোচিতে ওয়াটার মেট্রো পরিষেবা এসেছিল। সেটা সফল হয়েছিল। তারপরে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা ছিল ভারতের ১৮টি শহরে ওয়াটার মেট্রো পরিষেবা আনা হবে। গুয়াহাটি, শ্রীনগর, পাটনা, বারাণসী, অযোধ্যা, প্রয়াগরাজে প্রথম দফায় ওয়াটার মেট্রো চালু হওয়ার কথা। তালিকাতে রয়েছে তেজপুর, ডিব্রুগড়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে জানালেন কলকাতাতেও ওয়াটার মেট্রো চালুর পদক্ষেপ করা হচ্ছে।

বর্ষায় থাবা বসাচ্ছে ডেঙ্গু ও লেপ্টোস্পাইরোসিস-সহ ১০টি রোগ, সতর্কবার্তা বিশেষজ্ঞদের

আজ নির্জলা একাদশী, ভুলেও ৫ টি কাজ করবেন না, নয়তো ঘোর বিপদ…

পরিবারে চরম বিপদ, কোনও তৈরি কাজ থমকে যাবে, জানুন লক্ষ্মীবারের রাশিফল

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা