‘রাজ্যে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: আইন-শৃঙ্খলা পুনরুদ্ধারে নিঃশর্তভাবে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার। সন্দেশখালি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে এই কথাই বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে সন্দেশখালির মণিপুরে তৃণমূল নেতার বাড়ির পুকুরে তল্লাশি চালিয়েছে বেঙ্গল এসটিএফের আধিকারিকরা। সেখান থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

মুখ্যমন্ত্রী এদিন লিখেছেন, এই ধরনের বড় সাফল্যের জন্য পশ্চিমবঙ্গ পুলিশকে ধন্যবাদ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বাসন্তী এবং সন্দেশখালি এলাকার একাধিক জায়গায় অভিযান চালিয়েছে। এলাকায় অশান্তি ছড়ানোর জন্য বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লুকিয়ে রাখা হয়েছিল বিভিন্ন জায়গায়। সেগুলোকে সফলভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। এই সফল অভিযানের জন্য তিনি ডিজিপি, পশ্চিমবঙ্গ পুলিশ, বেঙ্গল এসটিএফ এবং বসিরহাট থানার কর্মীদের প্রশংসা করেছেন।

তাঁর অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে বছরের পর বছর ধরে এই ধরনের অবৈধ অস্ত্র মজুত করা হতো। সাধারণ মানুষকে আতঙ্কিত করার জন্য এগুলো ব্যবহার করা হতো। এই স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণে বিজেপির কর্মীদের প্রাণ গিয়েছে। এখন রাজ্যে পালাবদলের পরে সেই অন্ধকার দিনের শেষ হয়েছে। বর্তমান সরকার আইন-শৃঙ্খলা পুনরুদ্ধারে নিঃশর্তভাবে কাজ করবে। বাংলার মানুষকেও সেই প্রতিশ্রুতি দিচ্ছে সরকার। পশ্চিমবঙ্গের সব জায়গা থেকে প্রতিটি অবৈধ আগ্নেয়াস্ত্র খুঁজে বের করা হবে। পশ্চিমবঙ্গ থেকে অপরাধমূলক কার্যকলাপ এবং রাজনৈতিক সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নির্মূল করা হবে। রাজ্যে শুধু শান্তি, নিরাপত্তা ও গণতন্ত্র বিরাজ করবে।

 

 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের