তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্ল্যামারহীন হওয়ার পথে তৃণমূল কংগ্রেস। দল ছাড়তে চলেছেন তৃণমূল সাংসদ দেব (দীপক অধিকারী) ও রচনা বন্দ্যোপাধ্যায়! রাজনৈতিক মহলে এমনটাই গুঞ্জন। সূত্রের খবর, দল ছাড়ার কথা ইতিমধ্যেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন ঘাটালের সাংসদ দেব। দল থেকে বহিষ্কার করার কথা জানিয়ে তৃণমূলনেত্রীকে প্রস্তাবও দিয়েছেন ঘাটালের সাংসদ। যদিও দেবের প্রস্তাবে আমল দেয়নি তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, দিল্লিতে গিয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে চুপি চুপি দেখা করে তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত একপ্রকার নিয়েই ফেলেছেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। দ্রুত সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন রচনা। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। অপরদিকে দেবও সেই পথে হাঁটতে চলেছেন বলে সূত্রের খবর। তৃণমূল ছাড়ার বিষয়ে দেব একপ্রস্থ আলোচনাও করেছেন বিদ্রোহী বর্ষীয়ান তৃণমূল সাংসদের সঙ্গেও। এমনটা সূত্র মারফত জানা গিয়েছে। তবে তৃণমূলের দুই তারকা সাংসদ কবে দল ছাড়বেন সেই বিষয়ে এখনই কিছুই জানা যায়নি।

আরও পডুন: NIA অফিসের সামনে শওকতকে ঘিরে ‘মাছ চোর’ স্লোগান, ডিম হাতে বিক্ষোভ

ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে তৃণমূল। ইতিমধ্যেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন ৫৮ জন তৃণমূল বিধায়ক। নিজেদের মতো করে পরিষদীয় নেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নির্বাচন করেছেন বিদ্রোহী বিধায়করা। তবে দেব-রচনারা বিদ্রোহ না দেখালেও চুপিসারে তৃণমূল ত্যাগের ব্যাপারে মনস্থির করে ফেলেছেন বলেই জানা যাচ্ছে। নামপ্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল নেতা জানিয়েছেন, ‘দলনেত্রীর কাছে দেবের প্রস্তাব এসেছে। তবে সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।’ রাজনৈতিক মহলের জল্পনা, গরু পাচার মামলার হাত থেকে বাঁচতেই ঘাসফুল শিবির ছাড়তে চাইছেন ঘাটালের সাংসদ। এক্ষেত্রে ফুলবদল করে বিজেপিতে যোগ দেওয়ার কথাই ভেবেছেন তিনি।

দেবের আচরণ নিয়ে এমনিতেই ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব। বিশেষ করে অরূপ-স্বরূপ বিশ্বাসদের নিয়ে গত কয়েকদিন ধরেই নানা মন্তব্য করছেন তিনি। গতকাল, শুক্রবারও স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি নিয়ে তৃণমূল সাংসদ বলেছিলেন, ‘আমাকে বলা হয়েছিল দেশু ৭- সিনেমাহলে রিলিজ করতে দেওয়া হবে না। আমার ছবিতে মিঠুন চক্রবর্তী ছিলেন বলে নন্দনে শোও দেওয়া হয়নি। স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস দুজনেরই আমার উপরে ক্ষোভ ছিল। ওনারা চাইলে ইন্ডাস্ট্রির উন্নতি করতে পারতেন। স্বরূপের নির্দেশে বাংলাদেশের প্রযোজককে কলকাতায় এসে শুটিং করতে দেওয়া হয়নি। তৃণমূল এবার ভোটে জিতলে হয়তো আমাকে ব্যান করে দেওয়া হত। তবে বিশ্বাস ব্রাদার্স এখন সকলের কাছে হাসির পাত্র।’ 

অপর একটি সূত্রের দাবি, দল ও সাংসদ পদ দুটোই ছাড়তে পারেন দেব। আর রাজনীতিতে না থেকে সিনেমাতেই পুরোদস্তুর মন দিতে চান টলিউডের সুপারস্টার। 

ফেরানো হয়েছে সরকারি নিরাপত্তা, লালু-রাবড়ির পাহারায় লাঠিধারী আরজেডি কর্মী

নবদ্বীপের রানীর ঘাটে জলে ঝাঁপ অসুস্থ বৃদ্ধের, চলছে তল্লাশি

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম

স্কুলের বেহাল পরিকাঠামো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন বলিউড তারকাদের, কী বললেন?

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই