জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

Share:

নিজস্ব প্রতিনিধি: আয় করছেন কিন্তু পর্যাপ্ত পরিমাণে সঞ্চয় করতে পারছেন না? কোনও না কোনও ভাবে টাকা বেরিয়ে যাচ্ছে? বাস্তুশাস্ত্র অনুযায়ী, জলের মতো টাকা বেরিয়ে যাওয়া থেকে রক্ষা পেতে চাইলে নিয়ম মানতে হবে। সিঁড়ির নিচের জায়গায় আপনি কী রাখছেন তার ওপর অনেক কিছু প্রভাব ফেলে। সিঁড়ির নিচে পরিবর্তন আনলেই আপনার সঞ্চয় কেউ আটকাতে পারবে না।

সিঁড়ি শুধুমাত্র একটি পথ নয়, এটি ইতিবাচক শক্তির স্তম্ভ। বাড়ির উন্নতি আর্থিক স্থিতিশীলতা এবং সুখ অনেকটাই নির্ভর করে সিঁড়ির বাস্তু নীতির ওপরে। অনেকে না জেনেই সিঁড়ির নিচে আবর্জনা জমিয়ে রাখেন। এরফলে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। এই বিশেষ দিকে নজর রাখতে পারলে বাড়িতে সুখ বজায় থাকে। সিঁড়ি তৈরির জন্য সব সময় দক্ষিণ-পশ্চিমকোণ ভাল। এটি বাড়িতে স্থিতিশীলতা নিয়ে আসে। সিঁড়ি এই দিকে থাকলে বাড়ির কোনও আর্থিক সংকট তৈরি হয় না। পাশাপাশি দক্ষিণ বা পশ্চিম দিকেও সিঁড়ি থাকলে ভাল।

সিঁড়ি সব সময় ঘড়ির কাটার দিকে হওয়া উচিত। অর্থাৎ ওঠার সময় ডান দিকে ঘুরতে হবে। পাশাপাশি সিঁড়ির সংখ্যা সর্বদা বেজোড় হতে হবে। তবে অনেক উন্নতি হবে। সিঁড়ির জন্য সাদা, ক্রিম, হালকা বেইজ, প্যাস্টেলের মতো হালকা রং হতে হবে। গাঢ় বা চড়া রং থেকে দূরে রাখা উচিত। গাঢ় রং হলে ভারসাম্যহীনতা দেখা দিতে পারে।

এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সিঁড়ির নিচে কখনও আবর্জনা, ভাঙা জিনিস এবং জুতো রাখা উচিত নয়। সিঁড়ির নিচে আবর্জনা বা জুতো রাখলে ইতিবাচক শক্তি বাধা পায়। আর্থিক সংকট এবং অপ্রয়োজনীয় খরচ হতে থাকে। সিঁড়ির নিচে জঞ্জাল জমালে মানসিক চাপ এবং উদ্বেগ সৃষ্টি হয়। সিঁড়ির নিচে সুন্দর করে ক্যাবিনেট তৈরি করে সেখানে জুতো রাখা যেতে পারে।

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ