কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিনের বাড়িতে হানা দিয়েছে পুলিশ। এক নাবালিকাকে নির্যাতন সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। রবিবার সকালে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে কলেজ স্ট্রিট এলাকায় কাউন্সিলরের বাড়িতে পৌঁছে গিয়েছে পুলিশ। বাড়ির বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করে পুলিশ। দরজা খোলা হয়নি বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ২০২৩ সালে এক নাবালিকাকে নির্যাতন করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই সময় পকসো ধারায় মামালাও হয়েছিল। পাশাপাশি এলাকায় তাণ্ডব চালাতো জসিমউদ্দিন ও তাঁর দলবল। শনিবার রাতে কলেজ স্ট্রিটের কলাবাগান এলাকায় তাণ্ডব চালায় তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠরা। যে নাবালিকাকে নির্যাতন করার অভিযোগ উঠেছিল, তাঁকে শনিবার রাস্তায় দেখে ফের হেনস্থা করা হয়। শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগ উঠেছে অভিযুক্ত কাউন্সিলরের সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। মধ্য কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই নির্যাতিতাকে। এরপরেই জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই রবিবার সকালে জসিমউদ্দিনের বাড়িতে হানা দিয়েছে জোড়াসাঁকো থানার পুলিশ। ঘটনায় সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। শনিবারের ঘটনার সঙ্গে কাউন্সিলরের কতটা যোগ রয়েছে, জানার চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা। 

সূত্রের খবর, অবৈধ নির্মাণ সহ এলাকায় তাণ্ডব চালানোর অভিযোগ রয়েছে জসিমউদ্দিন ও তাঁর দলের বিরুদ্ধে। টক টু মেয়র প্রোগ্রামেও মহম্মদ জসিমউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু তেমন ব্যবস্থা না নেওয়ায় দৌরাত্ম্য বেড়েই চলেছিল। কলাবাগান অঞ্চলে বিশৃঙ্খলা, ভাঙচুরের ছবি রাস্তায় থাকা একাধিক সিসিটিভিতে ধরা পড়েছে।

আত্মবিশ্বাসের অভাব থেকে মিস ইউনিভার্স কেরালা, জানান তাঁর অনুপ্রেরণার গল্প

১০ মিনিটে গ্রোসারি নয়, এবার সাপও! ব্লিঙ্কিট কর্মীর কাণ্ডে চক্ষুচড়কগাছ নেটদুনিয়ার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

‘সাইকেল চালালে দেশের জ্বালানি সঙ্কট লাঘব হবে’, বললেন রাজ্যের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য

মুম্বইয়ে লাইভ কনসার্ট চলাকালীন যুবকের রহস্যময় মৃত্যু, তদন্তে পুলিশ

‘সে এখনও শিশু…’, বৈভবের ইংল্যান্ড সফর নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ভুয়ো পিজ্জা ডেলিভারির ফাঁদে আমেরিকায় ভারতীয় যুবকের মর্মান্তিক মৃত্যু

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর ফেডারেশনের ৪ সদস্যকে তলব করল পুলিশ

জঙ্গিদের খোঁজে গিয়ে গভীর খাদে পড়ে মৃত্যু হল সেনা আধিকারিকের

সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকারে ২ কোটি টাকা নগদ, মিলল বিপুল সম্পত্তির হদিশ