‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

Share:

নিজস্ব প্রতিনিধি: পর্যাপ্ত পরিষেবা না পেয়ে বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। রবিবার বৈদ্যবাটীর ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হরিপদ পালের (Haripada paul) বাড়ি ঘেরাও করা হয়। পাশাপাশি ওঠে চোর চোর স্লোগান।

জানা গিয়েছে, বৈদ্যবাটীর ২০ নম্বর ওয়ার্ডে গোলাপবাগ নিচু মাঠ এলাকায় দীর্ঘদিন ধরে নিকাশির বেহাল অবস্থা। সামান্য বৃষ্টিতে জলে থইথই গোটা এলাকা। ভারী বৃষ্টি হলে কথাই নেই। এলাকার অনেকাংশই ডুবে যায়। এবার নিকাশি ব্যবস্থার বেহাল দশার অভিযোগ তুলে হুগলির বৈদ্যবাটীর তৃণমূল কাউন্সিলর হরিপদ পালের বাড়ি ঘেরাও করল স্থানীয়রা। দাবি, এলাকায় রাস্তা নেই। নিকাশির অবস্থা খারাপ। বার বার কাউন্সিলরকে বলেও কোনও লাভ হয়নি। সেই কারণে বাধ্য হয়ে রবিবার কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। কাউন্সিলরকে দেখে চোর স্লোগানও দিয়েছেন তাঁরা। দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ এদিন উগড়ে দেয় স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, এলাকায় নিকাশি ব্যবস্থা ভাল নয়। অল্পতেই জল জমে যাচ্ছে। ঘরের ভিতরেও ঢুকে পড়ছে জল। রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ। বারবার জানানোর পরেও এলাকায় কোনও কাজ হয়নি। সাধারণ বাসিন্দাদের কথা না ভেবে নিজের পকেট ভর্তি করতেই ব্যস্ত ছিলেন কাউন্সিলর হরিপদ পাল। এদিন বাধ্য হয়ে তাঁরা প্রতিবাদ দেখাচ্ছেন। কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে চলে স্লোগান বিক্ষোভ। 

চাপের মুখে পড়ে অবশেষে এক মাসের মধ্যে সমস্যার সমাধান করার কথা বলেছেন কাউন্সিলর। কাজ না করলে কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন তিনি। তারপরেই বিক্ষোভ তুলে নেন স্থানীয়রা। 

 

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতা পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, শীতের দফারফা করে ফের বাংলায় বৃষ্টি?

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে