বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ কলকাতার বেহালার ১১৬ নম্বর ওয়ার্ডের রায়বাহাদুর রোড সংলগ্ন একটি পরিত্যক্ত কোম্পানির জমি থেকে উদ্ধার হল কলকাতা পুরসভার কয়েক লক্ষ বালতি(Bucket)। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা প্রথমে ওই জমির ভিতরে বিপুল পরিমাণ কলকাতা পুরসভার বাড়িতে বাড়িতে জঞ্জাল রাখার জন্য বালতি মজুত অবস্থায় দেখতে পান। এরপর বিষয়টি জানানো হয় দক্ষিণ কলকাতা বিজেপির সম্পাদক তারক বন্দ্যোপাধ্যায়কে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গোটা জমি জুড়ে প্রচুর সংখ্যক কলকাতা কর্পোরেশনের নীল ও সবুজ রঙের পচনশীল এবং অপচনশীল জঞ্জাল ফেলার জন্য বালতি পড়ে রয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।তারক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, পরিত্যক্ত জমির কোম্পানির মালিকের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন যে, ১১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর  কৃষ্ণা সিং(Councillor Krishna Singh) ওই বালতিগুলি কোম্পানির মালিকের কাছে বিক্রি করে দিয়েছেন। কৃষ্ণা সিং সম্প্রতি কলকাতা পুরসভার মেয়র পরিষদ থেকে পদত্যাগ করা তারক সিংয়ের কন্যা।বিজেপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, কীভাবে কলকাতা পুরসভার (KMC)সরকারি সামগ্রী একটি বেসরকারি কোম্পানির কাছে বিক্রি করা হল?

ঘটনার খবর ইতিমধ্যেই বেহালা থানায় জানানো হয়েছে। পাশাপাশি কলকাতা পুরসভাতেও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপি পক্ষ থেকে দাবি করা হয় বিগত তৃণমূল সরকারের মাটি চুরি, বালি চুরি, পাথর চুরি, চাকরি চুরির ঘটনা সামনে আসার পর এবার এল বালতি চুরি কাণ্ড।বিজেপি নেতাদের অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

শরীর সুস্থ ও ফিট রাখতে সাইকেল চালান, পরামর্শ ক্রীড়ামন্ত্রী নিশীথের

​সাগরদিঘিতে একই পরিবারের ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার