প্রচণ্ড গরমের মাঝেই স্বস্তির বার্তা! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  জুনের শুরুতেই বদলে যাচ্ছে বাংলার আবহাওয়ার মেজাজ। একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি ও ভ্যাপসা গরম। অন্যদিকে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভবনা , আর উত্তরবঙ্গজুড়ে  ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। একইসঙ্গে উত্তর-পূর্ব ভারতে দ্রুত অগ্রসর হচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, যা আগামী কয়েক দিনের মধ্যে উত্তরবঙ্গেও প্রবেশ করতে পারে।

দক্ষিণবঙ্গে সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঝড়বৃষ্টির তীব্রতা তুলনামূলকভাবে কম থাকবে। তবে বুধবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। বীরভূম, নদিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ প্রায় সব জেলাতেই ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভবনা রয়েছে। সোমবার বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যদিকে উত্তরবঙ্গে বর্ষার আগমনী বার্তার সঙ্গে শুরু হয়েছে ভারী বৃষ্টির পর্ব। সোমবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে। বুধবার থেকে উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ ভুটানের পরে জোরালো ভূমিকম্প ফিলিপাইনে, জারি সুনামি সতর্কতা

এদিকে নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামের সম্পূর্ণ এলাকায় মৌসুমি বায়ু প্রবেশ করেছে। আগামী ৩-৪ দিনের মধ্যে সিকিম ও উত্তরবঙ্গেও বর্ষার আনুষ্ঠানিক আগমন ঘটতে পারে বলে আশা আবহাওয়াবিদদের। সমুদ্রও থাকবে উত্তাল। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন উপকূলে আগামী ২৪ ঘণ্টায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

আয়ুষ্মান ভারত নিয়ে মউ সাক্ষর করতে দিল্লিতে শুভেন্দু, কত পরিবার পাবে সুবিধা?

ইরান-ইজরায়েল সংঘাতে নতুন মোড়, নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

ভুটানের পরে জোরালো ভূমিকম্প ফিলিপাইনে, জারি সুনামি সতর্কতা

ভূমিকম্পের জেরে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা

সংঘর্ষবিরতির পর প্রথম ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বন্ধ একাধিক দেশের আকাশসীমা

মাসের শেষে পকেট খালি? জানুন টাকা জমানোর দুর্দান্ত টিপস

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার