ফিলিপাইনে জোরালো ভূমিকম্পে মৃত ৩, জারি সুনামি সতর্কতা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভুটানের পরে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইনের মাটি। সোমবার ভোরে ফিলিপাইনের মিন্ডানাও দ্বীপে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। এই ভূমিকম্পের কারণে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রের কাছাকাছি বসবাসকারী বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু হয়েছে ৩ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত হয়েছেন বহু। ধ্বংসাবশেষের নিচে আরও কেউ আটকে রয়েছে কি না, তা খতিয়ে দেখছে উদ্ধারকারী দল।

সোমবার সাতসকালে আচমকাই কম্পন টের পাওয়া যায় ফিলিপাইনের মিন্ডানাও দ্বীপে। থরথর করে কাঁপতে থাকে মাটি। ভূমিকম্পের জেরে ঘর-বাড়ি, রাস্তা সর্বত্র ফাটল দেখা যায়। একাধিক ঘর বাড়ি ভেঙে পড়তে থাকে তাসের মতো। সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়ে। অনেকেই নিজের নিজের কথা লিখতে শুরু করেন। ততক্ষণে বহু বাড়ি, দোকানপাট ভেঙে পড়েছে। 

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস সূত্রে খবর, ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে। কম্পনের গভীরতা কম হওয়ায় সুনামির ঝুঁকি বেশি বলে মনে করা হচ্ছে। প্রথমে ভূমিকম্পের মাত্রা ৭.৩ বলা হলেও পরে তা সংশোধন করে ৭.৮ করা হয়। সুনামি সতর্কবার্তা জারি করেছে ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাও। সুনামির আশঙ্কায় বহু মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে যাওয়ার কথা বলেছেন। সুনামি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর ছেড়ে জনগণকে দ্রুত  উঁচু এলাকায় চলে যাওয়ার কথা বলা হয়েছে। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কর্তৃপক্ষও তাদের নিকটবর্তী উপকূলীয় এলাকাগুলোতে সতর্কতা জারি করেছে।

সূত্রের খবর, ফিলিপাইনের উপকূলীয় এলাকায় ৩ মিটার এবং ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার একাধিক অংশে ১ মিটার পর্যন্ত উঁচু সুনামির ঢেউ আঘাত করতে পারে। আগামী কয়েক ঘণ্টায় আফটারশকের আশঙ্কার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রবিবার রাতে কেঁপে উঠেছিল ভুটান। তার জেরে কেঁপে ওঠে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। কম্পন অনুভূত হয়েছিল কলকাতা শহরেও।

নবরাত্রির উপবাসে বানিয়ে ফেলুন দানাদার সাবুর পায়েস, রইল রেসিপি

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

শনি-মঙ্গলের নবপঞ্চম যোগ, নবরাত্রিতে ৩ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

সুবর্ণ সুযোগ ফস্কাবেন না, ১৯,০০০ টাকা সস্তা হল Nothing স্মার্টফোন

দশভুজা হয়েও দেবীর মাত্র দু’হাত দেখা যায়! দত্তপুকুরের বুড়িমার পুজোয় রয়েছে সম্প্রীতির বার্তা

১০০ বছর পর নবরাত্রিতে বিরল রাজযোগ, ৪ রাশির জাতকদের গোল্ডেন টাইম

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?  

বিবাহবার্ষিকী পালনের রাতেই ১৪ মাসের শিশুকে দোতলা থেকে ছুড়ে ফেলে ঝাঁপ দিল মা

জ্ঞানেশের অপসারণের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে জনস্রোত