ঘাটালে ডাম্পিং গ্রাউন্ড ঘিরে অশান্তি, আবর্জনা ফেলার গাড়ি আটকে চলল বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি: আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনও ডাম্পিং গ্রাউন্ড নেই। জানা যায়, সমস্ত আবর্জনা ঘাটাল পুরসভা ২ নম্বর ওয়ার্ড বিবেকানন্দ মোর এলাকায় অস্থায়ী জায়গায় আবর্জনা ফেলা হয়। ওই এলাকায় রয়েছে একাধিক পরিবারের বসবাস। বেশ কিছুদিন ধরে আবর্জনা নির্দিষ্ট জায়গায় না ফেলে রাস্তাঘাটে সহ বিভিন্ন বাড়ির সামনে ফেলে দিয়ে যাচ্ছে পুরকর্মীরা। পচা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠছে স্থানীয় মানুষজন। একাধিকবার এই বিষয়ে পুরসভায় লিখিত অভিযোগ জানানো হলেও কোনও সুরাহা মেলেনি বলে অভিযোগ। তাই আজ অর্থাৎ সোমবার (৮ জুন) সকালে পুরসভার আবর্জনার একাধিক গাড়ি আটকে রেখে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় মানুষজন। 

সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পুরসভার দু নম্বর ওয়ার্ড বিবেকানন্দ মোর এলাকায়। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, এলাকায় টিকে থাকাই যাচ্ছে। দুর্গন্ধে গা গুলিয়ে উঠছে। এলাকায় এভাবে নোংরা, জঞ্জাল ফেললে সমস্যা হবে। স্বাস্থ্যের অবনতি হবে। ক্ষতিকর গ্যাসের প্রভাবে এলাকার বাসিন্দারা অসুস্থ হচ্ছেন। সব মিলিয়ে জঞ্জালের বিষ মানুষের শরীরে প্রবেশ করছে।

আরও পড়ুন-ইটভাটার নাম বদলে দখল! তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের

যদিও এই বিষয়ে সমস্ত অভিযোগ স্বীকার করে ঘাটাল পুরসভার স্যানিটারিং ইন্সপেক্টর অসীম আদক বলেন, পুরসভার কোনও নির্দিষ্ট ড্যাম্পিং গ্রাউন্ড না থাকায়, এই এলাকায় আবর্জনা ফেলতে ফেলতে রাস্তাঘাট ভরাট হয়ে যাচ্ছে আবর্জনায়। তাই সমাধানের জন্য এই প্রকল্পটি আন্ডার প্রসেসিং এ রয়েছে। তবে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়ে যাবে।

রাজ্য ও কলকাতা পুলিশের ১৭৯ আইপিএস আধিকারিকের দায়িত্ব বদল

টিম ইন্ডিয়া পেল নতুন স্পিন তারকা, টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন মানব সুথার

নাটক শেষ, বিজেপিতে যোগ দেওয়ার আর্তি নিয়ে ভূপেন্দ্র যাদবের বাড়িতে কাকলিরা

বিচ্ছেদের ১২ বছর পর ফের বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট, পাত্র সিঙ্গাপুরের

‘সই কাণ্ডে’ ফের সিআইডি হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি পাঠিয়ে চাইলেন সময়

ইটভাটার নাম বদলে দখল! তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের

কাকলির নেতৃত্বে দিল্লিতে গোপন বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা

জাভেদ জাফরির স্ত্রীর সঙ্গে জালিয়াতি, খোয়ালেন ১৬.২৪ টাকা, বরখাস্ত BMC অফিসার

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

ঘাটালে ডাম্পিং গ্রাউন্ড ঘিরে অশান্তি, আবর্জনা ফেলার গাড়ি আটকে চলল বিক্ষোভ

বিদ্যালয়ের পাইপের সঙ্গে বাঁধা ৬ বছরের ছাত্রের দেহ, হাড় হিম কাণ্ড মাধেপুরায়

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন