ইটভাটার নাম বদলে দখল! তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: আস্ত একটা ইটভাটা নাম বদল করে দখলের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা আইনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাঁশঝাড়ীগ্রামে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, ২০০৯ সালে প্রায় ৩০ বিঘের উপরে একটি কেয়া নামের ইটভাটা তৈরি হয়েছিল। সেরিনা মণ্ডল, নাজমা পারভিন মণ্ডল, আব্দুল সালাম দফাদার, নুর আলী দফাদার সহ বেশ কয়েকজন জমি নগদ অর্থ দিয়ে ভাটা চালু করেছিলেন। দু’বছর ভাঁটা চালানোর পর নিজেদের মধ্যে অশান্তির জেরে বন্ধ করে দেন। ২০১৫-১৬ সালে ভাটাকে পুনরুজ্জীবিত করতে বসিরহাট পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হাই সিদ্দিকী ওরফে লালটু উদ্যোগ নেন। এই ভাটা জমির মালিকদের কাছ থেকে রেজিস্ট্রি করে ভাটা চালু করেন।তিনি দুই পক্ষকে একজায়গায় বসিয়ে একটি বৈঠকও করেন। বৈঠকের পরে একটি লিখিত দলিল হয়। সেখানে উভয়পক্ষ সম্মতির পর এই ভাটা জমির মালিকদের কাছ থেকে রেজিস্ট্রি করে ভাটা চালু করেন। 

আরও পড়ুন-বিদ্যালয়ের পাইপের সঙ্গে বাঁধা ৬ বছরের ছাত্রের দেহ, হাড় হিম কাণ্ড মাধেপুরায়

দীর্ঘ ১২ বছর ধরে তিনি ভাটা চালিয়ে আসছেন তিনি। ২০০৯ সালে যারা ভাটা করেছিলেন, একাধিক জমির মালিক ভাটার শেয়ার কিনেছিলেন তারা বলছেন ভাটা চালানোর সময় আমাদের মধ্যে সমস্যা দেখা দেয়। সেই সময়কার ভাটা সমিতির সভাপতি মান্তু ঘোষ সহ একাধিক কর্মকর্তা প্রশাসনিক বৈঠক করে তৃণমূলের দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে লিজ দিয়েছিলাম। কিন্তু লিজের বিনিময়ে তৃণমূল কাউন্সিলর কোনও টাকা দেয়নি। পাল্টা ভয় দেখানো হয় । এমনকি, তৃণমূল নেতা ইটভাটার নামও পরিবর্তন করে দেয় বলে অভিযোগ। বর্তমানে নিজেদের ইটভাটা নিজেরাই ফিরে পেতে চাইছে মালিকপক্ষ। এই নিয়ে আমরা বসিরহাট পুলিশ সুপারের বসিরহাট মহাকুমা শাসকের দফতরে বসিরহাট থানার আইসি এমনকি উত্তর ২৪ পরগনা জেলা শাসক রাজস্ব ভূমি ও ভূমি দফতরে কেউ লিখিতভাবে আবেদন করেছেন। 

কাকলির নেতৃত্বে দিল্লিতে গোপন বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা

জাভেদ জাফরির স্ত্রীর সঙ্গে জালিয়াতি, খোয়ালেন ১৬.২৪ টাকা, বরখাস্ত BMC অফিসার

বিদ্যালয়ের পাইপের সঙ্গে বাঁধা ৬ বছরের ছাত্রের দেহ, হাড় হিম কাণ্ড মাধেপুরায়

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

গভীর রাতে ছদ্মবেশে পাবে হানা মহিলা পুলিশ অফিসারের , তারপর যা ঘটল…

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

ইটভাটার নাম বদলে দখল! তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা