রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং মধ্য হাওড়ার তৃণমূল বিধায়ক অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার। জুতোর মালা পরানো ছবিতে ‘বেইমান’ তকমা, ।হাওড়ায় রাজনৈতিক চাঞ্চল্য।মধ্য হাওড়ার তৃণমূল বিধায়ক অরূপ রায়ের(TMC MLA Arup Roy) বিরুদ্ধে ফের প্রকাশ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ। তাঁর বাড়ির সামনে এবং কালী কুণ্ডু লেন(Kali Kundu Lane_ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একাধিক জায়গায় বিতর্কিত পোস্টার পড়তে দেখা গেছে। পোস্টারগুলিতে বিধায়ক অরূপ রায়কে ‘বেইমান’ ও ‘গাদ্দার’ বলে আক্রমণ করা হয়েছে।

পোস্টারে লেখা রয়েছে, “জন্মলগ্ন থেকে দিদির দলকে হাওড়ায় এক এক করে শেষ করে দেওয়ার মূল কান্ডারি বেইমান গাদ্দার অরূপ রায়।” এছাড়াও পোস্টারের নীচে লেখা রয়েছে, “আমরা দিদির সৈনিক।”সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, পোস্টারে ব্যবহৃত অরূপ রায়ের ছবিতে জুতোর মালা পরানো হয়েছে। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে পোস্টারের নিচে লেখা রয়েছে আমরা দিদির সৈনিক। অনুমান এটা তৃণমূলের অন্য কোন গোষ্ঠী এই পোস্টার লাগিয়েছে। উল্লেখ্য কিছুদিন আগে অরূপ রায়ের বাড়ির সামনের গোডাউন থেকে প্রচুর পরিমাণে ত্রিপল এবং ত্রাণ সামগ্রী উদ্ধার হয়। যা নিয়ে শুরু হয় রাজনৈতিক বিতর্ক। পুলিশ পরিস্থিতির ওপর নজর রাখছে।

অরূপ রায়ের অনুগামীদের দাবি এই ধরনের পোস্টার ও ব্যানার বিজেপির পক্ষ থেকে এলাকায় ছড়ানো হচ্ছে। রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের সুযোগ নিয়ে রাজ্যের শাসক দল এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। অপরদিকে হাওড়ার বিজেপি পক্ষ থেকে দাবি করা হয়েছে তৃণমূলের মধ্যে বিদ্রোহী যারা তারাই গর্জে উঠছে অনৈতিক কাজের বিরুদ্ধে। তারাই পকেটের পয়সা খরচা করে ব্যানার পোস্টার ছাপিয়ে এলাকায় ছড়িয়ে দিচ্ছে। তৃণমূল দলের বর্তমান যে পরিস্থিতি তাতে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে তারা লিপ্ত হয়ে গেছে। অধিকাংশরাই দল ছেড়ে পালিয়ে যাচ্ছেন।

রাজ্য সরকারের তরফে মিলবে ১০ দিনের বিশেষ ছুটি,কারা পাবেন এই সুবিধা?

ফিলিপাইনে জোরালো ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২, আহত ২০০

ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

বারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে নগরপালের সঙ্গে বৈঠকে ৬ বিজেপি বিধায়ক, কী আলোচনা হল?

‘মেটা’য় ছাঁটাইয়ের হাত থেকে রক্ষা, তবুও অব্যক্ত যন্ত্রণায় বিদ্ধ আধিকারিক

‘আমরা ১৫-২০ দিনের মধ্যেই একটি ছবির কাজ শেষ করে ফেলি’, বাংলা সিনেমা নিয়ে যিশু

বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাছাড়া মাতামাতিতে উদ্বিগ্ন কপিল দেব, কি বললেন…

দল ভেঙে ২০ সাংসদ নিয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন কাকলি-শতাব্দীরা

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২

চুঁচুড়া পুরসভার ওয়ার্ড অফিসে মদের আসর, বিক্ষোভ বিজেপির