মাটিতে পড়ে মহিলার আধপোড়া দেহ, পুলিশ কর্তা বললেন, ‘গরম লাগছে, তাড়াতাড়ি করুন’

Share:

নিজস্ব প্রতিনিধি: চার দিন ধরে নিখোঁজ থাকার পর উদ্ধার করা হয়েছে এক মহিলার আধপোড়া দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ছড়ায় ব্যপক চাঞ্চল্য। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল। তবে দেহ উদ্ধারের সময় এক মহিলা পুলিশকর্তার করা মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। উঠেছে সমালোচনার ঝড়।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালী জেলায়। মৃত মহিলাকে জনদাহা থানা এলাকার মহিসৌর গ্রামে ৩৭ বছর বয়সী রিতা দেবী নামে চিহ্নিত করা হয়েছে। মৃতদেহ উদ্ধারের পর রিতা দেবীর পরিবারের সদস্যরা তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের পর দেহ লোপাটের অভিযোগ এনেছেন। এই ঘটনার তদন্তে এসে থানার প্রধান অফিসারকে বলতে শোনা যায়, ‘গরম লাগছে, তাড়াতাড়ি করুন।’  একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্তার এহেন মন্তব্যে ক্ষিপ্ত হয়ে উঠে উপস্থিত গ্রামবাসীরা। প্রতিবাদে গ্রামবাসীরা পুলিশের বিরুদ্ধে স্লোগান দেয়। এই ঘটনায় ন্যায্য বিচারের দাবি জানায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলে পৌঁছানর পর জীন্দাহা থানার প্রধান চাঁদনি সাওয়ারিয়া প্রচণ্ড গরমের কথা উল্লেখ করে মৃতের পরিবারকে দ্রুত ঘটনাস্থলে আসার জন্য তাড়া দেন। এতেই রেগে যান উপস্থিত জনতা। 

আরও পড়ুন: জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

জানা গিয়েছে, রিতা দেবী ৫ জুন রাত থেকে নিখোঁজ ছিলেন। বেশ কয়েকদিন ধরে তাঁর কোনও খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে শুরু করে। তার মধ্যেই, গ্রামের কাছে মহিলার আংশিকভাবে দগ্ধ দেহটি উদ্ধার করা হয়। মৃতার বৌদি রেখা দেবী জানিয়েছেন, ২০০৭ সালে রিতা দেবীর বিয়ে হয়েছিল পাপ্পু রায়ের সঙ্গে। তাঁর অভিযোগ, পারিবারিক বিবাদের রিতার স্বামী পুনরায় বিয়ে করেন এবং প্রথম স্ত্রীকে নিজের কাছে রাখতে চাননি। পরিবারের দাবি, এই বিবাদের জেরেই ৫ জুন রাতে রিতাকে হত্যা করা হয়। অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন প্রথমে তাদের বলেছিলেন যে রিতা বিষ খেয়ে আত্মহত্যা করেছেন এবং তাকে দাহ করা হয়েছে। তবে আধপোড়া দেহ উদ্ধারের পর সেই দাবি সন্দেহের মুখে পড়ে। শ্বশুরবাড়ির লোকজন পলাতক বলেও অভিযোগ উঠেছে। পুলিশ মৃতদেহটি নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। মহুয়া এসডিপিও সঞ্জীব কুমার জানিয়েছেন যে, মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

রণবীরের সঙ্গে ১০০ কোটির বাড়ি পরিদর্শনে অন্তঃসত্ত্বা দীপিকা, গৃহপ্রবেশের প্রস্তুতি?

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে তৃণমূলের সাংসদ-বিধায়করা

ডায়মন্ড হারবার শাখায় প্রায় ১ ঘণ্টা অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

মাটিতে পড়ে মহিলার আধপোড়া দেহ, পুলিশ কর্তা বললেন, ‘গরম লাগছে, তাড়াতাড়ি করুন’

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন