বিশ্বকাপ খেলেতে গিয়ে হলেন কন্যা সন্তানের বাবা, মন খারাপ কোরিয়ার তারকা গোলরক্ষকের

Share:

নিজস্ব প্রতিনিধি:  বাবা হওয়ার অনুভূতি ঠিক কেমন, তা ভাষায় সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। আর যদি  সন্তান হয় কন্যা, তাহলে সেই আনন্দ যেন আরও কয়েকগুণ বেড়ে যায়। ছোট্ট দুটি হাত, এক চিলতে হাসি আর নতুন জীবনের স্পর্শ, প্রতিটি বাবার কাছেই অমূল্য মুহূর্ত। কিন্তু জীবনের সব আনন্দ যে সবসময় নিজের মতো করে উপভোগ করা যায় না। স্বপ্ন পুরণের জন্য জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তে স্ত্রী ও নবজাতকের পাশে থাকতে পারলেন না দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞ গোলরক্ষক কিম সেউং-গিউর। কারণ, তখন তাঁর সামনে ছিল আরও একটি বড় দায়িত্ব। দেশের জার্সি গায়ে বিশ্বকাপের মঞ্চে নামার প্রস্তুতি। জাতীয় দলের ডাকে সাড়া দিয়ে তিনি পাড়ি দিয়েছেন হাজার মাইল দূরে। একদিকে প্রথমবার বাবা হওয়ার উচ্ছ্বাস, অন্যদিকে দেশের হয়ে বিশ্বমঞ্চে লড়াই করার স্বপ্ন। দুইয়ের মধ্যে বেছে নিতে হয়েছে দ্বিতীয়টিকেই।

বিশ্বকাপের মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ যে কোনও ফুটবলারের কাছে জীবনের অন্যতম বড় স্বপ্ন। আর কিম সেউং-গিউর জন্য এবারের বিশ্বকাপ আরও বিশেষ। এটি হতে চলেছে তাঁর কেরিয়ারের চতুর্থ বিশ্বকাপ। হাসপাতালের কক্ষে স্ত্রী যখন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তখন হাজার মাইল দূরে মেক্সিকোতে বিশ্বকাপের প্রস্তুতিতে দলের বেজক্যাম্পে কঠোর অনুশীলনে ব্যস্ত ছিলেন কিম সেউং-গিউর। ভিডিও কল, ছবি আর পরিবারের বার্তার মাধ্যমেই মেয়ের পৃথিবীতে আসার খবর পেয়েছেন কিম। দূর থেকেই ব্যক্ত করেছেন বাবা হওয়ার অনুভূতি। 

আরও পড়ুন: নিরাশ করলেন বৈভব, ১৪ রান করে ফিরলেন সাজঘরে

আগামী বৃহস্পতিবার ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দিনেই চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে মাঠে নামছে দক্ষিণ কোরিয়া। গ্রুপে দক্ষিণ কোরিয়ার বাকি দুই প্রতিপক্ষ হল দক্ষিণ আফ্রিকা ও সহ-আয়োজক মেক্সিকো। কোরিয়ানদের গোলপোস্টের নিচে থাকতে পারেন ৩৫ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষক। তবে দেশের হয়ে ৮৬টি ম্যাচ খেলা কিমের মন পড়ে আছে অন্য জায়গায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, ‘সন্তানের জন্মের সময় আমি স্ত্রীর পাশে থাকতে পারিনি, এর জন্য আমি সত্যিই দুঃখিত। আমি এখান থেকে (বিশ্বকাপ) দেশের জন্য দারুণ কিছু অর্জন উপহার হিসেবে নিয়ে বাড়ি ফিরতে চাই।’ অনেকেই বলছেন, কিম সেউং-গিউর জাতীয় দায়িত্বকে বেছে নিলেও একজন বাবা হিসেবে তাঁর হৃদয়ের কোণে আজীবন থেকে যাবে মেয়ের জন্মের প্রথম মুহূর্তে তাকে কোলে নিতে না পারার আক্ষেপ।  

বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল বাংলার চিংড়ি মালাইকারি, ঘরেই বানান ঐতিহ্যবাহী পদ

আবাসনে ঢুকে হুমকি-মারধর, চাঞ্চল্যকর অভিযোগ মহিলা পুলিশ অফিসারের বিরুদ্ধে

বক্সঅফিসে ‘অবসেশন’-এর ঝড়ে কুপোকাত বরণের ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’

গরমে অতিথি আপ্যায়নের পারফেক্ট ডেজার্ট, বাড়িতে বানান ভিন্ন স্বাদের তালশাঁসের পায়েস

সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম-গোবর ছুড়ল জনতা, আদালতের বাইরেও উত্তেজনা

অলিভ অয়েল নাকি সর্ষের তেল? কোন তেল স্বাস্থ্যের জন্য উপকারী?

নিরাশ করলেন বৈভব, ১৪ রান করে ফিরলেন সাজঘরে

‘ফলতার পুষ্পা’ জাহাঙ্গিরকে ডায়মন্ড হারবার আদালতে পেশ, পাশে দাঁড়াল না কোনও আইনজীবী

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

বিশ্বকাপ খেলেতে গিয়ে হলেন কন্যা সন্তানের বাবা, মন খারাপ কোরিয়ার তারকা গোলরক্ষকের

মাটিতে পড়ে মহিলার আধপোড়া দেহ, পুলিশ কর্তা বললেন, ‘গরম লাগছে, তাড়াতাড়ি করুন’

ডায়মন্ড হারবার শাখায় প্রায় ১ ঘণ্টা অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা