নিরাশ করলেন বৈভব, ১৪ রান করে ফিরলেন সাজঘরে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ত্রিদেশীয় একদিনের সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা-র বিরুদ্ধে বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেন ভারতের তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী। সাম্প্রতিক সময়ে দুরন্ত ফর্মে থাকা এই ব্যাটার মাত্র ১৪ রান করেই সাজঘরে ফেরেন।

দাম্বুল্লায় অনুষ্ঠিত ম্যাচে ইন্ডিয়া এ-র হয়ে ইনিংসের শুরু থেকেই ভাল মেজাজে ব্যাট করতে দেখা যায় বৈভবকে। কয়েকটি ভাল শট খেলে দ্রুত রান তুলতে থাকেন তিনি। ১২ বলের ইনিংসে তিনটি চার মেরে ১৪ রান করেন ভারতীয় তরুণ।  তবে ভাল শুরুর পরেও ইনিংস বড় করতে পারেননি বৈভব। ইনিংসের চতুর্থ ওভারের চতুর্থ বলে তাঁকে ফিরিয়ে দেন শ্রীলঙ্কা এ-র পেসার মহম্মদ শিরাজ। ফুল লেংথ ডেলিভারিতে ক্রিজে দাঁড়িয়েই সোজা শট খেলতে যান বৈভব। কিন্তু বলটি ব্যাটের মাঝখানে এলেও তা সরাসরি মিড-অফে দাঁড়ানো ফিল্ডারের হাতে চলে যায়। বৈভবের উইকেট পড়তেই উচ্ছ্বাসে ফেটে পড়েন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। বিশেষ করে শিরাজের উদযাপন ছিল চোখে পড়ার মতো। তাঁর প্রতিক্রিয়াতেই স্পষ্ট হয়ে যায়, বৈভবের উইকেট প্রতিপক্ষের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল।

আরও পড়ুনঃ বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

অন্যদিকে আউট হওয়ার পর বেশ হতাশ দেখায় বৈভবকে। কিছুক্ষণ মাঠে দাঁড়িয়ে থাকার পর ধীর পায়ে প্যাভিলিয়নের দিকে ফিরে যান তিনি। তাঁর দ্রুত বিদায়ে হতাশ হয়ে পড়েন ভারতীয় সমর্থকরাও। সেই সময় ইন্ডিয়া এ-র স্কোর ছিল ১৬/১। উল্লেখ্য, সদ্যসমাপ্ত আইপিএল ২০২৬-এ অসাধারণ পারফরম্যান্স করেছিলেন বৈভব সূর্যবংশী। পুরো টুর্নামেন্টে ৭৭৬ রান করেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ছিল ২৩৭-এরও বেশি। পাশাপাশি ৭২টি ছক্কা হাঁকিয়ে অরেঞ্জ ক্যাপ-সহ মোট পাঁচটি পুরস্কার জিতেছিলেন এই তরুণ ব্যাটার।সেই কারণেই শ্রীলঙ্কা এ-র বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে বড় ইনিংসের প্রত্যাশা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হলেন বৈভব।

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস