কোদাল দিয়ে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া: মঙ্গলবার গ্রামের মাটি কেটে একশ দিনের কাজের সূচনা করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ(Minister Dilip Ghosh)। এই কাজের সূচনা করতে গিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী জানান,রাজ্যে স্বচ্ছতার সঙ্গে ১০০ দিনের কাজ হবে।আগামী জুলাই মাস থেকে এই কাজ ১২৫ দিন হবে বলে জানিয়ে দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। মঙ্গলবার হাওড়ার রাজাপুর থানার(Rajapur P.S.) জোয়ারগড়ি গ্রাম থেকে রাজ্যে এই কাজ শুরু করলেন পঞ্চায়েত মন্ত্রী। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন এই কাজের জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার রাজ্যে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে। গ্রামীন উন্নয়নের জন্য আরও বরাদ্দ বাড়ানো হয়েছে।

প্রকৃত ১০০ দিনের কাজে যুক্ত কর্মীরা এই কাজ করবেন। ১০০দিনের কাজে আগের সরকারের মতো কোনো রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক চিরন বেরার গ্রাম থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হল এই কাজ। পঞ্চায়েত মন্ত্রী নিজে মাটি কেটে কাজের সূচনা করেন। উপস্থিত ছিলেন আমতার বিধায়ক অমিত সামন্ত।

এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(CM Suvendu Adhikari) একটি অনুষ্ঠানে হাজির হয়ে তিনি জানান, ১০০ দিনের কাজে স্বচ্ছতা রাখতে যাদের KYC আপডেট রয়েছে অর্থাৎ যারা প্রকৃত এই কাজ পাওয়ার যোগ্য তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে। একশ দিনের বদলে ১২৫ দিনের এই কাজে প্রকৃত প্রাপকদের একাউন্টে যাতে সঠিকভাবে টাকা পৌঁছে যায় সে ব্যাপারে নজর রাখবে রাজ্য সরকার।এদিকে দীর্ঘদিন ধরে ১০০ দিনের কাজ বন্ধ হয়ে থাকার পর ফের শুরু হওয়ায় এবং কাজ ফিরে পাওয়ায় খুশি গ্রামের সাধারণ মানুষজন।

‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

আমেদাবাদে এক ভক্তকে হাতে লেখা চিঠি দিয়ে ভালবাসা জানালেন বিরাট-অনুষ্কা, কেন?

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর

বাড়ি ফেরার অপেক্ষায় হাকিমপুর চেকপোস্টে ৩৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

ফের ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দাম, জানেন বেড়ে কত হল?

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ

২০২১ সালের ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

রাজ্যসভা থেকে ইস্তফার গুজব খারিজ করলেন কোয়েল

কোদাল দিয়ে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ

চুরি করতে গিয়ে কুলারের ঠাণ্ডা হাওয়ায় গভীর ঘুমে ডুব দিল চোর, তারপর যা ঘটল…