‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

Share:

নিজস্ব প্রতিনিধি:  যমদূত যেন তখন একেবারে সামনে এসে দাঁড়িয়েছে। শরীরের প্রতিটি অংশে অসহনীয় যন্ত্রণা। হয়তো তিনিও বুঝতে পেরেছিলেন, হাতে আর খুব বেশি সময় নেই। কিন্তু সেই কঠিন মুহূর্তে নিজের কথা ভাবেননি তিনি। শেষ মুহূর্তে তাঁর চোখের সামনে ভেসে উঠেছিল সন্তানদের ও স্ত্রীর মুখ। বিশাখাপত্তনমে ইস্পাত কারখানার এক শ্রমিকের মৃত্যুর আগে পরিবারের উদ্দেশ্যে দেওয়া হৃদয়বিদারক শেষ ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখার পর চোখে জল ধরে রাখতে পারেনি নেটদুনিয়া। 

সোমবার রাতে (৮ জুন) মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের একটি ইস্পাত কারখানায়। ১৬০০ ডিগ্রি তাপমাত্রার গলিত লোহার সংস্পর্শে এসে মৃত্যু হয়েছে ৮ শ্রমিকের। ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে শ্রমিক। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে, গুরুতর আহত শ্রমিকদের মধ্যে একজন তাঁর সহকর্মীর কাছে শেষ একটি আবাদার করেন। তিনি তাঁর পরিবারের জন্য একটি ভিডিও বার্তা রেকর্ড করতে বলেছিলেন বলে জানা গিয়েছ। সেই আবেগঘন ভিডিওতে ওই শ্রমিককে তাঁর বড় ছেলের উদ্দেশ্যে বেশ কিছু বার্তা দিতে শোনা গিয়েছে। তিনি তাঁর বড় ছেলের উদ্দেশ্যে বলেছেন সে যেন তার ছোট ভাইয়ের যত্ন নেয়। কাঁপা কাঁপা কণ্ঠে বলতে শোনা যায়,  ‘মায়ের যত্ন  নাও, দু’ভাই মন দিয়ে পড়াশোনা করো।’ এই কথাগুলো বলেই তিনি আজীবনের মতো চোখ বন্ধ করেন। অনেকেই বলেছেন, মৃত্যুর আগে মাত্র কয়েকটি  শব্দের মধ্যেই লুকিয়ে ছিল একজন বাবার  ভালোবাসা, দায়িত্ববোধ আর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ।    

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই আবেগে ভেসেছেন অসংখ্য মানুষ। অনেকেই লিখেছেন, একজন বাবা শেষ নিঃশ্বাস পর্যন্ত পরিবারের কথাই ভাবেন। মৃত্যুও তাঁর ভালোবাসাকে হারাতে পারে না। উল্লেখ্য, দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয় করতে এবং কারখানায় নিরাপত্তা বিধি অনুসরণ করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখতে আরআইএনএল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সোশাল মিডিয়ায় মৃতদের উদ্দেশে শোকপ্রকাশ করেছেন তিনি। পাশাপাশি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। 

 

২০২১ সালের ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা

রাজ্যসভা থেকে ইস্তফার গুজব খারিজ করলেন কোয়েল

কোদাল দিয়ে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ

চুরি করতে গিয়ে কুলারের ঠাণ্ডা হাওয়ায় গভীর ঘুমে ডুব দিল চোর, তারপর যা ঘটল…

সন্তান জন্মের পরেই কিডনি বিকল, কী ঘটেছিল ৬ প্রসূতির সঙ্গে?

মাত্র ১৫ মিনিটেই সুস্বাদু ব্রেকফাস্ট! পাউরুটি দিয়ে সহজেই বানিয়ে নিন লোভনীয় ৭টি পদ

জল্পনার অবসান, পপ গায়িকা কেটি পেরির সঙ্গে সম্পর্কে সিলমোহর জাস্টিন ট্রুডো-র

বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল বাংলার চিংড়ি মালাইকারি, ঘরেই বানান ঐতিহ্যবাহী পদ

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

বিশ্বকাপ খেলেতে গিয়ে হলেন কন্যা সন্তানের বাবা, মন খারাপ কোরিয়ার তারকা গোলরক্ষকের

আবাসনে ঢুকে হুমকি-মারধর, চাঞ্চল্যকর অভিযোগ মহিলা পুলিশ অফিসারের বিরুদ্ধে

গরমে অতিথি আপ্যায়নের পারফেক্ট ডেজার্ট, বাড়িতে বানান ভিন্ন স্বাদের তালশাঁসের পায়েস