উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় পালাবদল ঘটেছে এক মাসেরও বেশি। ক্ষমতায় এসেছে বিজেপি পালাবদলের পর বঙ্গে বদলে গিয়েছে অনেককিছু। ক্ষমতায় এসেই রাজ্যে ট্রাফিক নিয়মে কড়াকড়ি করেছে বিজেপি সরকার। বিনা হেলমেটে বাইক চালাতে গিয়ে উর্দিধারীদের হাতে পাকড়াও হয়ে গুনতে হয়েছে মোটা অঙ্কের জরিমানা। হুঁশ ফিরেছে আইনভঙ্গকারীদে। বাধ্য হয়ে অনেকে নিরাপত্তা বিধি মেনে চলার দিকে ঝুঁকছেন। আর তাতেই লক্ষ্মী লাভ হচ্ছে হেলমেট প্রস্তুককারক সংস্থাগুলির। বাংলার বাজারে এখন হেলমেটের চাহিদা তুঙ্গে। হেলমেটের বিক্রি বেড়েছে ৭০ শতাংশ।

বিজেপি সরকারের এই নিয়মের কড়াকড়িতে আট থেকে আশি সব বয়সের হেলমেটের চাহিদা লাফিয়ে বৃদ্ধি পেয়েছে। শেয়ার বাজারও হয়েছে চাঙ্গা। ইকোনমিক্স টাইমসের রিপোর্টে উল্লেখ করা হয়েছে বিজেপি ক্ষমতায় আসার পর মে মাসে হেলমেট প্রস্তুতকারী সংস্থা স্টাডস অ্যাক্সেসারিজের শেয়ার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।  তাদের বিক্রি বেড়েছে ৭০ শতাংশ। স্টাডস অ্যাক্সেসরিজের জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) আদিত্য ভার্মা জানিয়েছেন, আগে যে সমস্ত এলাকায় মানুষ খুব কম বা কখনও হেলমেট পড়তেন না, সেখানে বেড়েছে হেলমেট পরার প্রবণতা বেড়েছে। শিশুদের হেলমেট বিক্রিও বেড়েছে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। স্টাডস ছাড়াও অন্যান্য হেলমেট সংস্থার বিক্রিও বেড়েছে ৩০-৪০ শতাংশ। 

আরও পড়ুন: রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

রিপোর্ট বলছে, হেলমেটের চাহিদা শুধু কলকাতা নয়, মুর্শিদাবাদ, মালদহ, মেদিনীপুর, কৃষ্ণনগর, আসানসোল, বর্ধমান, বাঁকুড়া, শিলিগুড়ি ও জলপাইগুড়ির মতো জেলা ও শহরগুলিতেও বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ রাজ্যের সর্বত্রই এখন বাইকআরহীরা সচেতন হয়ে উঠেছেন। বিশেষ করে ছোট ছোট শহরেও হেলমেটের চাহিদা বাড়ছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, কলকাতায় হেলমেট না পরে বাইক চালানোর অভিযোগে শুধুমাত্র মে মাসে ৩৫ হাজার ৬০০-রও বেশি চালান কাটা হয়েছে। রাজ্যজুড়ে এই সংখ্যাটা আরও অনেক বেশি বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, নতুন ট্রাফিক নিয়মে হেলমেট শিল্পে এসেছে সুদিন। অন্যদিকে বাংলার বাজারে এখন হেলমেটের চাহিদা তুঙ্গে। 

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন