কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যজুড়ে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল সাধারণ মানুষ। ভোরের পর থেকেই বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ঘাম ও অস্বস্তি। দুপুরের দিকে রোদের তেজ এতটাই বাড়ছে যে প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়ছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বুধবার দুপুর থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে কিছুটা স্বস্তি মিলতে পারে গরম থেকে।

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী,  বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বর্ষা প্রবেশ করেছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং হুগলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। এই জেলাগুলিতে জারি হয়েছে কমলা সতর্কতা। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে অস্বস্তিকর গরমের কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টি এবং উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি চলবে। শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী কয়েকটি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কাও করা হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, বুধবার থেকে ঝড়-বৃষ্টির প্রবণতা আরও বাড়বে। ফলে  বজ্রপাত ও ঝড়ের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?