নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বুধবার নিউ টাউনের রামমন্দিরে বিশেষ পূজার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উদযাপন করল বিজেপি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর ১২ বছরের শাসনকালকে দেশের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মর্যাদা বৃদ্ধির সময় হিসেবে তুলে ধরছে বিজেপি। সেই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে মন্দির ও ধর্মীয় স্থানে বিশেষ প্রার্থনা ও পূজার আয়োজন করা হয়েছে। মোদির দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং ভবিষ্যতেও দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রার্থনা জানানোই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। নিউ টাউনের রামমন্দিরেও সেই কর্মসূচিতে অংশ নেন শুভেন্দু অধিকারী। ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে উপস্থিত বিজেপি নেতাদের ধন্যবাদ জানাতে গিয়ে তিনি একে একে বিভিন্ন নেতার নাম উল্লেখ করেন। সেই সময়ই তিনি বিধাননগ্ধর বিধায়ক তথা বিশিষ্ট চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায়কে ‘পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের মন্ত্রী’ বলে সম্বোধন করেন।

আরও পড়ুনঃ বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

মুখ্যমন্ত্রী বলেন, ‘বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এই এলাকার বিধায়ক পীযূষ কানোরিয়াজিকে। তিনি অত্যন্ত সুন্দরভাবে পুরো আয়োজন করেছেন। ধন্যবাদ জানাই রাজারহাট-গোপালপুরের তরুণ বিধায়ক ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারিকে, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের মন্ত্রী, বিধানগরের বিধায়ক ও প্রথিতযশা চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায়কে।’ মঞ্চে তখন উপস্থিত ছিলেন শারদ্বত মুখোপাধ্যায়ও। শুভেন্দুর মুখে এমন পরিচয় শুনে উপস্থিতদের একাংশের মধ্যে কৌতূহল তৈরি হয়। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শারদ্বত বলেন, ‘সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে।’ তাঁর এই সংক্ষিপ্ত মন্তব্যও নতুন করে রাজনৈতিক জল্পনা উসকে দিয়েছে। বিজেপির অন্দরে কিংবা রাজ্যের রাজনৈতিক সমীকরণে এর কোনও বিশেষ তাৎপর্য রয়েছে কি না, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা।

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হানায় নিহত ১২, আহত একাধিক

তন্দুর ছাড়াই বাড়িতে বানান ধাবার মতো তন্দুরি আলু পরোটা

প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

মমতার বাড়ি সংলগ্ন কার্যালয়ে সিআইডি-র তল্লাশি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল

আলুর খোসা আর আবর্জনা নয়! বানিয়ে নিন ৫টি সহজ ও সুস্বাদু রেসিপি

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?